ভাড়া নিয়ে বাগবিতণ্ডা, যাত্রীর ছুরিকাঘাতে বাসের হেলপার নিহত

পাবনা প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৩, ১২:২১আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১২:২১

পাবনায় মাছরাঙ্গা পরিবহন বাসের সুপারভাইজারের সঙ্গে ভাড়া টাকা নিয়ে বাগবিতণ্ডার জেরে বাসের হেলপারকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে বাসের এক যাত্রী ও তাদের স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) দিবাগত রাতে পাবনা-নরসিংদী রুটের মাছরাঙ্গা পরিবহনের সুপারভাইজার ও যাত্রীদের সঙ্গে এই ঘটনা ঘটে।

নিহত হেলপার জুবায়ের রহমান (২৫) পাবনা সদর উপজেলা গাছপাড়া খাঁপাড়া জাহিদুর রহমান ছেলে। আটক মারুফ হোসেন সুমন (৪০) পাবনা সদর উপজেলা আরিফপুর এলাকার জিয়াউর রহমানের ছেলে।

নিহত পরিবারের বরাত দিয়ে‌ সদর থানার ওসি রওশন আলী জানান, বাস যাত্রীর সঙ্গে সুপারভাইজার ও হেলপারের বাগবিতণ্ডা হয়। পাবনায় এসে বাস থামালে সেই যাত্রীর লোকজন এসে গাড়ির চালক ও সুপারভাইজারের সঙ্গে হাতাহাতি শুরু করে। এ সময় হেলপারকে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত মারুফ হোসেন সুমনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এফআর/
সম্পর্কিত
নরসিংদীতে দুই হিজড়াকে ছুরিকাঘাত, একজনের মৃত্যু
বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে ১ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই
ফেনীতে ছেলের ছুরিকাঘাতে মা নিহত, কুপিয়েছে বাবা-বোনকেও
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী