বগুড়ায় জামায়াতের বিক্ষোভ ও ককটেল বিস্ফোরণ

বগুড়া প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৩, ১৫:২৬আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১৬:৪৮

বগুড়ায় হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা করেছে। সোমবার (২০ নভেম্বর) সকালে শহরের কানুচগাড়ী এলাকায় এ ঘটনার সময় ৪/৫টি ককটেলের বিস্ফোরণ করেছে তারা। পুলিশ এলে অবরোধকারীরা পালিয়ে যায়।

পুলিশ সড়ক থেকে অবরোধের জন্য ফেলা ব্যারিকেড সড়ক থেকে অপসারণ করে। এ আগে জামায়াতের পক্ষে শহরের নামাজগড় থেকে নূরানী মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার জানান, জামায়াতের নেতাকর্মীরা শহরের কানুচগাড়ী এলাকায় শেরপুর সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করেছিল। তারা সেখানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি বলেন, এ ছাড়া পিকেটাররা রবিবার রাতে বগুড়ার নন্দীগ্রামের রণবাঘা এলাকায় খড়বোঝাই ভটভটিতে আগুন ধরিয়ে দেয়।

অপরদিকে বগুড়া জেলা যুবলীগের উদ্যোগে শহরে শান্তি সমাবেশ ও মিছিল করা হয়েছে। বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে শহরের সাতমাথায় সমবেত হন। পরে মুজিব মঞ্চ এলাকা থেকে বের করা মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

/এফআর/
সম্পর্কিত
ডাকসু নেতাসহ সারাদেশে শিবিরের ওপর হামলায় জামায়াতের নিন্দা-প্রতিবাদ
‘বন্দুকযুদ্ধে’ শিবিরের দুই নেতাকে গুলির মামলার অভিযোগ গঠন ২০ এপ্রিল
একই দিনে নির্বাচন ও গণভোট জাতির কাছে গ্রহণযোগ্য হয়নি: জামায়াত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী