মনোনয়ন লড়াই: বৈধতা পেলেন বাবা, ছেলে বাতিল

বগুড়া প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২৩, ২২:১২আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ২২:১৯

বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে ‘নৌকার মাঝি’ আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজুর মনোনয়ন বৈধ হয়েছে। তবে ১ শতাংশ ভোটারের তথ্য সঠিক না থাকায় তার ছেলে আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদীর মনোনয়ন বাতিল হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক সাইফুল ইসলাম এ ঘোষণা দেন।

এ প্রসঙ্গে খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ভোটারের ১ শতাংশের তথ্য দিয়েছিলাম। সেখানে ১০ জনের মধ্যে দুজনের তথ্য গরমিল রয়েছে এ অভিযোগে রিটার্নিং অফিসার আমার মনোনয়নপত্র বাতিল করেছেন। আমি এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবো।’

বগুড়া রিটার্নিং অফিসার সূত্র জানায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ আসন থেকে ১৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদ্য পদত্যাগ করা উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। তার অন্যতম প্রতিদ্বন্দ্বী হলেন বড় ছেলে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী। রবিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে মেহেদীসহ সাত জনের মনোনয়ন বাতিল হয়েছে। এর অধিকাংশই ১ শতাংশ ভোটারের সমর্থন সঠিক নয়।

বগুড়া-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী জানান, এ আসনে মহাজোটের এমপি জাপার নুরুল ইসলাম তালুকদার কোনও কাজ করেননি। এবার তার বাবা সিরাজুল ইসলাম খানকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। মহাজোটের প্রার্থী হিসেবে বর্তমান এমপিকে প্রার্থী করা হলে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর যদি তার বাবা শেষ পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থী থাকেন তাহলে তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেবেন।

বাবার প্রতিদ্বন্দ্বী ছেলে। গত কয়েক দিন ধরে এটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এ ব্যাপারে জানতে চাইলে নৌকার প্রার্থী সিরাজুল ইসলাম খান রাজু জানান, তিনি এখন ব্যস্ত আছেন। পরে কথা বলবেন।

/কেএইচটি/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে