নওগাঁয় নৌকার প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে ভাঙচুর-আগুন

নওগাঁ প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২৩, ১২:৪৩আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ১২:৪৩

নওগাঁ-৫ আসনের নৌকার প্রার্থীর ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের নির্বাচনি প্রচারণা ক্যাম্পে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে শহরের কালিতলা এলাকায় এই ঘটনা ঘটে।

নৌকার প্রার্থীর সমর্থকদের দাবি, ক্যাম্পের পাশেই হিন্দু কলোনির লোকজনদের ভয় দেখাতেই এমন ঘটনা ঘটিয়েছে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষানের কর্মী সমর্থকরা।

নওগাঁ সদর থানার ওসি জাহিদুর রহমান জানান, শহরের কালিতলা এলাকায় চেম্বার অব কমার্সের ঠিক পাশেই নৌকার প্রার্থী নিজাম উদ্দিন জলিলের নির্বাচনি ওই ক্যাম্পটি করা হয়েছিল। রাতে কে বা কারা হঠাৎ সেখানে আগুন ধরিয়ে দেয়। এতে ওই ক্যাম্পের ব্যানার ও পোস্টার পুড়ে যায়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি চেয়ার-টেবিল।

ওসি আরও জানান, অভিযোগ পেলেই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম