আর সিনেমা নয়, এখন থেকে রাজনীতি করবেন মাহি

রাজশাহী প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৩আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৩

চিত্রনায়িকা মাহিয়া মাহি রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচন করছেন। এরই মধ্যে তিনি ট্রাক প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নেমে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নে প্রচারণা চালিয়েছেন। এদিন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ট্রাক প্রতীকে ভোট চেয়েছেন। এ সময় মাহির সঙ্গে ছিলেন তার কর্মী-সমর্থকরা।

মাহিয়া মাহি ভোটারদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শুনে উন্নয়নের নানান প্রতিশ্রুতি দেন। এ সময় এক নারী ভোটারের কাছে ভোট চাইতে গেলে ওই ভোটার মাহিকে উল্টো প্রশ্ন করে বসেন। তিনি বলেন, ‘ভোটের পর নেতারা দেশছাড়া হয়ে যায়, এটা কিন্তু আমরা  দেখবো না। ভোটের আগে যেভাবে মানুষের কাছে যাচ্ছেন, ভোটের পরেও যেন এমনই দেখি।’

নারী ওই ভোটারের প্রশ্নের জবাবে মাহি বলেন, ‘আমার বাসা মন্ডুমালা। আমি এখানেই থাকবো। আমি তো আর সিনেমা করবো না। আমার বাচ্চা হয়ে গিয়েছে, সংসার আছে। আমি এখন আপনাদের নিয়ে থাকবো। রাজনীতি করবো।’

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন মাহিয়া মাহি। অতিসম্প্রতি অভিনয় ছেড়ে পুরোদমে রাজনীতির মাঠে নামেন তিনি। আওয়ামী লীগ থেকে এবারও মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে ভোটে লড়ছেন মাহি।

/কেএইচটি/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী