ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১০আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১০

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন।

ওই শিক্ষার্থীর নাম মো. মুরাদ আহমেদ মৃধা। তিনি রাবির গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার কাটাস্কোল এলাকায়। তার বাবার নাম মো. সাত্তার মৃধা এবং মায়ের নাম মোছা. মিনা বেগম।

মুরাদ আহমেদ মৃধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গণিত বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা আক্তার। তিনি বলেন, ‘ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মুরাদের মৃত্যু হয়েছে। আজকে জানতে পারলাম যে, সে ২৫ জানুয়ারি থেকে অসুস্থ হয়ে রামেক হাসপাতালে ভর্তি ছিল। এর আগে তার অসুস্থতার বিষয়ে কেউ বলে নাই। ওদের ব্যাচের শিক্ষার্থীরা মঙ্গলবার ভ্রমণে যাবে। তারা এটার আয়োজন নিয়ে কয়েক দিন ধরে যোগাযোগ করেছে আমার সঙ্গে। কিন্তু তাদের বন্ধু যে অসুস্থ, এটা আমাকে কেউ বলেনি। এ কারণে খুব খারাপ লাগছে।’

মৃত শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনা করে তিনি আরও বলেন, ‘মুরাদের সঙ্গে ওর মা-বাবা হাসপাতালে ছিলেন। ওনারা মরদেহ নিয়ে চলে গেছেন বাড়িতে। আমরা দেখার সুযোগটাও পাইনি। আমাদের কেউ কিছু জানায়নি। খারাপ লাগলো বিষয়টা। ছাত্ররাও হয়তোবা বুঝতে পারেনি যে, ও এতটা অসুস্থ।’

/কেএইচটি/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের