নওগাঁ-২ আসনে নৌকার প্রার্থীর প্রতিনিধির ৫০ হাজার টাকা জরিমানা

নওগাঁ প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:২৫আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৮

দ্বাদশ সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনে আচরণবিধি ভঙ্গ করে প্রচারণা চালানোর অপরাধে নৌকা প্রতীকের প্রার্থী শহীদুজ্জামান সরকারের প্রতিনিধি জহুরুল হককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের চকচান্দিরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড করেন সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার।

ধামইরহাটের চকচান্দিরা এলাকায় আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনি প্রচারণা চালানোয় নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে তার নির্বাচনী প্রতিনিধি জহুরুল হককে এই জরিমানা করা হয়।

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ২৯ ডিসেম্বর নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক মারা যান। এতে ওই আসনের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। আসনটিতে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে।

বর্তমানে ওই আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের তোফাজ্জল হোসেন, স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে ইঞ্জিনিয়ার আখতারুল আলম ও ঈগল প্রতীকে মেহেদী মাহমুদ রেজা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি