বিয়ের পরদিন নিখোঁজ, সপ্তাহখানেক পর মরদেহ মিললো সরিষাক্ষেতে

বগুড়া প্রতিনিধি
০২ মার্চ ২০২৪, ২০:২৪ আপডেট : ০২ মার্চ ২০২৪, ২০:২৪

বগুড়ার নন্দীগ্রামে সরিষাক্ষেতে পাওয়া পচন ধরা মরদেহের পরিচয় মিলেছে। রংপুরের পীরগাছার আবদুল্লাহপুর গ্রামের কৃষক মোত্তালিব হোসেন প্রধান (৪০) বিয়ের পরদিন স্ত্রীকে রেখে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংজানি গ্রামের গোয়ালিয়া মাঠের সরিষাক্ষেতে তার মরদেহ পাওয়া যায়।

পুলিশ ও স্বজনরা জানান, কৃষক মোত্তালিব হোসেন প্রধান রংপুরের পীরগাছা উপজেলার আবদুল্লাহপুর গ্রামের গরিব উল্লাহ প্রধানের ছেলে। পুলিশের বিশেষজ্ঞ দল মরদেহের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তার নাম, পরিচয় বের করে। খবর পেয়ে চাচা আবদুস সালাম, নববধূ স্বপ্না খাতুন ও স্বজনরা বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে নন্দীগ্রাম থানায় এসে পরিধেয় জ্যাকেট, শার্ট, লুঙ্গি ও স্যান্ডেল দেখে মরদেহটি শনাক্ত করেন। এর আগে, স্থানীয় গ্রাম পুলিশ লক্ষণ চন্দ্র থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

মৃতের ভাই আলমগীর হোসেন জানান, বড় ভাই মোত্তালিব হোসেন প্রধান গত ১৮ ফেব্রুয়ারি গাইবান্ধার সাদুল্লাপুরের স্বপ্না খাতুনকে বিয়ে করেন। ওই দিন স্ত্রীকে রংপুরের পীরগাছা উপজেলার আবদুল্লাহপুর গ্রামের বাড়িতে আনেন। পরদিন ১৯ ফেব্রুয়ারি রাতে ঘরে নববধূকে রেখে কাউকে না জানিয়ে তিনি নিরুদ্দেশ হন। এরপর থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি আরও জানান, তার ভাই খুব নিরীহ মানুষ ছিলেন। তাই তার মৃত্যু সম্পর্কে কিছু বলতে পারছেন না। ভাইয়ের সঙ্গে সঙ্গে নববধূ ভাবির জন্য তাদের খুব কষ্ট হচ্ছে।

শনিবার (২ মার্চ) বিকালে নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসেন জানান, মৃত ওই কৃষকের শরীরে আঘাতের কোনও চিহ্ন ছিল না। পরিবার থেকে কেউ কোনও অভিযোগ করছেন না। তাই ময়নাতদন্তের রিপোর্ট পেলেই এটি হত্যা, আত্মহত্যা নাকি স্বাভাবিক মৃত্যু সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। মরদেহ স্বজনদের জিম্মায় দেওয়া হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
৩২ ঘণ্টা ধরে হাসপাতালে পড়ে আছে মেহেদীর মরদেহ, নিতে আসেননি কেউ
গভীর রাতে ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার, মসজিদের পাশে মিললো যুবকের রক্তাক্ত লাশ
বাড়ির দরজার সামনেই পড়ে ছিল প্রবাসীর মরদেহ, চোখে আঘাতের চিহ্ন
সর্বশেষ খবর
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
বনানীতে পুলিশ বক্সে ককটেল
বনানীতে পুলিশ বক্সে ককটেল
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক