বিদায় বেলায় শিক্ষকের পা ধুয়ে জুতা পরিয়ে দিলেন শিক্ষার্থীরা

জয়পুরহাট প্রতিনিধি
১২ মার্চ ২০২৪, ১৩:২৭ আপডেট : ১২ মার্চ ২০২৪, ১৩:২৭

দীর্ঘ শিক্ষক জীবন শেষে যাচ্ছেন অবসরে। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা কামালকে রাজকীয়ভাবেই বিদায় দিলেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় নিজে কাঁদলেও তার জন্য শিক্ষক-শিক্ষার্থীরাও কেঁদেছেন।

বিদায় লগ্নে স্কুলের শিক্ষার্থীরা শিক্ষকের পা ধুয়ে পরিষ্কার করে জুতা পরিয়ে দেন। পাশাপাশি বিদায় মুহূর্তে ফুল ছিটিয়ে একটি রাজকীয়ভাবে সাজানো প্রাইভেটকারে তাকে বিদায় দেন। প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকরা একটি মোটরসাইকেল বহর নিয়ে শিক্ষককে নিজ বাড়িতে পৌঁছে দেন।

সোমবার (১১ মার্চ) জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদ্যালয় চত্বরে এ বিদায় সংবর্ধনার আয়োজন করেন।

বিদায় বেলায় শিক্ষকের পা ধুয়ে জুতা পরিয়ে দিলেন শিক্ষার্থীরা

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের আকন্দ, সহকারী প্রধান শিক্ষক ইদ্রিস আলী, সিনিয়র সহকারী শিক্ষক পরিমল মহন্ত, সহকারী শিক্ষিকা শাহিনা আক্তার, প্রাক্তন শিক্ষার্থী নাজ্জাসী চৌধুরী, আমানুল্লাহ আমান, সুলতান মাহমুদ, রাব্বি হাসান প্রমুখ।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, অবসরজনিত বিদায় আমাদের মনকে নাড়া দিয়েছে। বিষয়টা খুবই কষ্টের ও বেদনার । তিনি নিঃসন্দেহে একজন ভাল মানুষ এই বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি, ছাত্র-ছাত্রী এবং গ্রামবাসীর অশ্রুসিক্ত নয়ন তার প্রমাণ। শিক্ষকতা জীবনের অনন্য অবদানের সুফল ও ভালো কর্মের পুরস্কার এটি।

আলোচনা সভা শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ, বর্তমান শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে সদ্য অবসরপ্রাপ্ত ওই শিক্ষককে সম্মাননা স্মারক এবং বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রদান করা হয়।

/এফআর/
সম্পর্কিত
শিক্ষার্থীদের তিন পরামর্শ প্রধানমন্ত্রীর
সতর্ক করেও কাজ হয়নি, বিদ্যালয়ে ফেরেননি প্রাথমিকের সেই ১২ শিক্ষক
ছাত্রের শরীরে গরম ইস্ত্রির ছ্যাঁকা, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
সর্বশেষ খবর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ