অতিরিক্ত মদপানে তিন বন্ধুর মৃত্যুর অভিযোগ

নওগাঁ প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৪, ২১:৩৪ আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ২১:৩৪

নওগাঁর মান্দা উপজেলায় ‘অতিরিক্ত মদপানে’ তিন বন্ধুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঈদের দিন বৃহস্পতিবার বিকালে উপজেলার ভারশো ইউনিয়নের পাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন—উপজেলার প্রসাদপুর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের নেকবর আলীর ছেলে নিশাত (১৭), ভারশো ইউনিয়নের পাকুরিয়া গ্রামের মো. আক্কাসের ছেলে শারিকুল ইসলাম পিন্টু (১৮) এবং একই গ্রামের আব্দুর রশিদের ছেলে আশিক (১৮)। তারা একে-অপরের বন্ধু। 

স্থানীয়দের বরাত দিয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, ‘বিকালে পাকুরিয়া গ্রামে বন্ধুরা মিলে বাংলা মদপান করে। পরে তিন জন অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে আশিক ঘটনাস্থলে মারা যায়। রাত ৮টার দিকে নিশাত ও শারিকুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদপানের কারণে তাদের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

/এএম/
সম্পর্কিত
৪৫ বছর পর স্বীকৃতি, বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায় লাল-সবুজের পতাকায়
চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম