বগুড়ায় দুই পরিচ্ছন্নতাকর্মীর লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
২৪ মে ২০২৪, ০৬:৪২আপডেট : ২৪ মে ২০২৪, ০৬:৪২

বগুড়ার শাজাহানপুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বৃহস্পতিবার (২৩ মে) বিকালে উপজেলার গোহাইল ইউনিয়নের আগড়া পশ্চিমপাড়া গ্রামের একটি বাড়ির ওই ট্যাংক থেকে তাদের লাশ উদ্ধার করেন।

শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, মরদেহ দুটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মৃতরা হলেন-বগুড়া শহরের চকসুত্রাপুর হরিজন কলোনির বাচুয়া বাঁশফোড়ের ছেলে বড়ুয়া বাঁশফোড় (৪৫) ও একই কলোনির ভাগিলাল বাঁশফোড়ের ছেলে লাঠিয়াল বাঁশফোড় (৪০)।

পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা নাজমুল হোসেন জানান, শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের আগড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত উমর আলীর ছেলে সোহরাব আলী কাবাদুলের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করার প্রয়োজন দেখা দেয়। বৃহস্পতিবার দুপুরে পরিচ্ছন্নতাকর্মী বড়ুয়া বাঁশফোড় ও লাঠিয়াল বাঁশফোড় পরিষ্কার করতে আসেন। প্রথমে একজন ট্যাংকে নামেন। তার কোনও সাড়া না পাওয়ায় অপরজন নামেন। তাদের দুই জনের কোনও সাড়া না পাওয়ায় ওই এলাকার হারুনুর রশিদ নামে একজন ট্যাংকের ভেতরে নামার চেষ্টা করেন। কিছুদূর নামার পর তার শ্বাসকষ্ট হলে ওপরে উঠে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ ঘটনাস্থলে আসে। তারা বিকালে সেপটিক ট্যাংক থেকে দুই পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আবদুর রহমান জানান, দুই পরিচ্ছন্নতাকর্মী কোনও নিরাপত্তা ব্যবহার না করেই সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন। বিষাক্ত গ্যাসের কারণে তারা শাসরুদ্ধ হয়ে মারা যেতে পারেন।

শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে তাদের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী