জয়পুরহাটে স্ত্রী ও খালা শাশুড়িকে খুনের অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি
২৮ মে ২০২৪, ০৩:২১ আপডেট : ২৮ মে ২০২৪, ০৩:২১

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও খালা শাশুড়িকে ছুরি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে রুবেল হোসেন (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় খালাতো শ্যালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকৎসাধীন রয়েছেন। সোমবার (২৮ মে) দুপুর ১২টার দিকে হলহলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তিরা হলেন আক্কেলপুর উপজেলার হলহলিয়া গ্রামের ছোলেমান হোসেনের স্ত্রী রাহেলা বেগম (৫০) ও রুবেল হোসেনের স্ত্রী নিপু আকতার (৩০)। আহত হন নিরব হোসেন।

পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, প্রায় এক যুগ আগে আক্কেলপুর উপজেলার শ্রীকৃষ্টপুর গ্রামের রুবেল হোসেনের সঙ্গে বিয়ে হয় পাশের হলহলিয়া গ্রামের নিপু আকতারের। বিয়ের পর রুবেল হোসেন তার শ্বশুরবাড়ি হলহলিয়া গ্রামে জমি কিনে বাড়ি করে বসবাস করছেন। তাদের সংসারে ১০ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

রুবেল হোসেন শ্রমিকের কাজ করেন। বেশ কিছুদিন ধরে আর্থিক বিষয়ে সংসারে কলহ লেগে আছে। সোমবার দুপুর ১২টার দিকে রুবেল ও নিপু আকতারের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে রুবেল নিপুকে মারধর শুরু করলে নিপুর খালা রাহেলা পারভিন ও খালাতো ভাই নিরব হোসেন এগিয়ে আসেন। এ সময় রুবেল একটি ছুরি দিয়ে স্ত্রী, খালা শাশুড়ি ও তার ছেলেকে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাহেলা পারভিনকে মৃত ঘোষণা করেন। আর নিপুকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। নেওয়ার পথেই নিপুর মৃত্যু হয়। আহত নিরবকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুটি মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অভিযুক্ত রুবেলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, একজনের মৃত্যু
অপর দিকে গত রবিবার গভীর রাতে জয়পুরহাটের কালাই উপজেলার একটি ফসলি মাঠে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে কৃষকরা মাঠে ধান কাটতে গিয়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

/এনএআর/
সম্পর্কিত
সত্যিই কি এরশাদ শিকদার মাগুর মাছকে মানুষ খাওয়াতেন, রহস্যময় বাড়িটিতে কতজন ছিলেন স্ত্রী?
রাজধানীতে ছুরিকাঘাতে রিকশাচালক নিহত, পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ
রাতে বাসায় ফেরার সময় যুবককে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি