জয়পুরহাটে কৃষক হত্যায় বাবা-ছেলেসহ ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি
২৮ মে ২০২৪, ২১:০১ আপডেট : ২৮ মে ২০২৪, ২১:০১

জয়পুরহাটের কালাই উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সাইদুল হক নামে এক কৃষক হত্যা মামলায় বাবা-ছেলেসহ ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার (২৮ মে) দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক নুরুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ও রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু নাছিম মো. শামীমুল ইমাম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলো—ওই উপজেলার আওড়া কালিমোহর গ্রামের জয়নাল মন্ডল (৬৭), মোজাম্মেল হক (৬৫), মোফাজ্জল হোসেন (৬৩), তার ছেলে মোস্তফা (৪২) ও মোফসের আলী (৩৫), মোজাম্মেলের ছেলে মাহফুজার (৪৮) ও মাসুদ (৪০), মামুনুর রশীদ (৪৫), সামসুদ্দিন (৪১) এবং বেলাল (৪০)।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৫ সালের ৫ জুলাই বিকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আসামিরা আওড়া গ্রামের কৃষক আব্দুস সামাদের সম্পত্তি থেকে মাটি কেটে তাদের জমি ভরাট করেছিল। সামাদের দুই ছেলে সাইদুল ও শরীফুল বাধা দিলে আসামিরা লাঠিসোঁটা ও অস্ত্র দিয়ে পিটিয়ে জখম করে। তাদের চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে কালাই হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সাইদুলের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা সামাদ বাদী হয়ে কালাই থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ বর্মন। ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মামলার রায় দেন বিচারক।

/এএম/
সম্পর্কিত
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
শারীরিক প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণের মামলায় সেই গৃহকর্তা কারাগারে 
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি