দিনভর ঘুরে রাতে ‘ধর্ষণ শেষে’ সড়কে প্রেমিকাকে রেখে পালালো প্রেমিক

নওগাঁ প্রতিনিধি
০২ জুন ২০২৪, ১০:৩৭ আপডেট : ০২ জুন ২০২৪, ১৮:৫০

নওগাঁর নিয়ামতপুরে বিয়ের কথা বলে আবাসিক হোটেলে নিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে রিফাত (২২) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১ জুন) সকালে সদর উপজেলা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর নানি বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।

গ্রেফতারকৃত রিফাত উপজেলা সদরের পূর্বপাড়ার কামরুজ্জামানের ছেলে।

থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, নিয়ামতপুর উপজেলার একটি স্কুলের ৮ম শ্রেণিতে পড়াশোনা করে ভুক্তভোগী ওই ছাত্রী। সে স্কুল আসা-যাওয়ার পথে রিফাত বিভিন্নভাবে প্রেমের প্রস্তাব দিতো। একপর্যায়ে প্রেমে রাজি না হয়ে শুধু ফোনে কথা বলতে রাজি হয় ওই স্কুলছাত্রী। কথা বলার একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। গত বৃহস্পতিবার (৩০ মে) ওই স্কুলছাত্রীকে বিয়ের কথা বলে বাড়ি থেকে ডেকে উপজেলা সদরের বাবুবাজারে নিয়ে যায় রিফাত। সেখান থেকে প্রথমে তাকে (স্কুলছাত্রী) রাজশাহীতে নিয়ে যায়। সেখানে বিভিন্ন জায়গায় সারা দিন ঘোরাফেরা শেষে রাত ৮টায় নিয়ামতপুরে ফিরে আসে। এরপর একটি আবাসিক হোটেলে রুম ভাড়া নেয়। সেখানে ওই স্কুলছাত্রীকে রাতে দুবার ধর্ষণ করে রিফাত। পরের দিন শুক্রবার (৩১ মে) আরও দুবার ধর্ষণ করার পর রিফাত বিকাল ৪টায় স্কুলছাত্রীকে সড়কে রেখে পালিয়ে যায়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে আসামিকে তাৎক্ষণিক গ্রেফতার করা হয়েছে। তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
শারীরিক প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণের মামলায় সেই গৃহকর্তা কারাগারে 
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি