বিটিএস ‘আসক্তিতে’ মাদ্রাসা থেকে পালায় ৫ ছাত্রী, উদ্ধার করেছে পুলিশ

জয়পুরহাট প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৫ আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৫

জয়পুরহাটের কালাই উপজেলার একটি মাদ্রাসা থেকে নিখোঁজ পাঁচ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বগুড়া থেকে উদ্ধার করে গভীর রাতে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া পাঁচ ছাত্রী ইউটিউবে দক্ষিণ কোরিয়ার ব্যান্ড দল বিটিএসে আসক্ত হয়ে মাদ্রাসা থেকে পালায়। তারা ঢাকায় যাওয়ার পরিকল্পনা করেছিল। বগুড়া থেকে তাদের উদ্ধার করা হয়।

শুক্রবার ভোরে ফজরের নামাজের পর মাদ্রাসার আবাসিকের পাঁচ ছাত্রীর খোঁজ পাচ্ছিল না কর্তৃপক্ষ। এ ঘটনায় ওই দিন দুপুরে মাদ্রাসার প্রধান শিক্ষক কামরুন্নাহার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসায় ৫৫ জন ছাত্রী পড়াশোনা করে। এর মধ্যে ৫০ জন আবাসিক। গত বৃহস্পতিবার রাতে খাওয়া-দাওয়ার পর তারা ঘুমিয়ে পড়ে। প্রতিদিনের মতো শুক্রবার ভোরে ফজরের নামাজের জন্য আবাসিকের তত্ত্বাবধায়ক দরজা খুলে দেন। এরপর ওই পাঁচ ছাত্রী বাইরে গিয়ে আর মাদ্রাসায় ফেরেনি। এরপর কর্তৃপক্ষ ছাত্রীদের বাসায় খোঁজ নিয়েও সন্ধান পায়নি। তাদের সবার বয়স ১০ থেকে ১২ বছর। এদের মধ্যে তিন জন শিক্ষার্থীর ট্রাংক খুলে ভেতরে একটি করে চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা ছিল, ‘প্রিয় মা-বাবা তোমাদের কষ্ট হচ্ছে। আমরা তোমাদের কষ্ট দিতে চাই না। এ কারণে চলে যাচ্ছি। আমরা আবার ফিরে আসবো।’ এরপর পুলিশ ও মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের সন্ধান শুরু করে।

পুলিশ ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, পাঁচ ছাত্রীর মধ্যে একজনের কানের গয়না বিক্রি করে তারা ঢাকায় যাচ্ছিল। মাঝপথে গিয়ে তারা নিজেদের ভুল বুঝতে পারে। পরে তারা জয়পুরহাটের উদ্দেশে যাত্রা করে শুক্রবার রাতে বগুড়ার মহাস্থানগড় বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। খবর পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ সেখান থেকে উদ্ধার করে কালাই থানায় নিয়ে আসে। এরপর পুলিশ গভীর রাতে অভিভাবকদের থানায় ডেকে আনে। মুচলেকা নিয়ে পাঁচ ছাত্রীকে অভিভাবকদের হাতে তুলে দেয়।

মাদ্রাসার পরিচালক ফিরোজ হোসেন বলেন, ঢাকায় যাওয়ার সময় বগুড়া থেকে নিখোঁজ পাঁচ ছাত্রীকে পাওয়া যায়। থানায় এনে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।

কালাই থানার উপপরিদর্শক (এসআই) তোফায়েল আহাম্মেদ বলেন, ওই পাঁচ শিক্ষার্থী ছুটিতে বাড়িতে গিয়ে ইউটিউবে দক্ষিণ কোরিয়ার ব্যান্ড দল বিটিএসের ভিডিও দেখতো। এতে তারা বিটিএসে আসক্ত হয়ে পড়ে। তারা ঢাকায় যাওয়ার পরিকল্পনা করেছিল। তাদের উদ্ধার করে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।

/এএম/
সম্পর্কিত
দোকানের শাটার কেটে ৯৪ ফোন চুরি, বাসে পালানোর সময় গ্রেফতার ৮
তুষারধসে দুই পর্বতারোহী নিহত, নিখোঁজ ১২
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে নারীর মৃত্যু, এক পরিবারের ৪ জন নিখোঁজ
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি