হিরো আলমের সংবাদ সম্মেলন

বিএনপির বিরুদ্ধে কটূক্তির ফুটেজ দেখাতে পারলে জুতার মালা পরে শহর ঘুরবো

বগুড়া প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৫আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৫

বগুড়ায় সাবেক সরকারের নেতাদের বিরুদ্ধে আদালতে মামলা করতে এসে হামলার শিকার হন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। প্রথম দিকে এ ঘটনায় বিএনপিকে দুষলেও এবার তাদের সঙ্গে যোগ করেছেন আওয়ামী লীগকে। আদালত চত্বরে হামলার ঘটনায় নতুন করে আওয়ামী লীগ-বিএনপি দুদলকেই দোষারোপ করছেন তিনি।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন হিরো আলম।

তিনি বলেন, ‘আমি স্বৈরাচারের বিরুদ্ধে কোর্টে মামলা করতে এসেছিলাম। বিএনপির কোনও নেতাকর্মীর বিরুদ্ধে নয়। যারা আমার ওপর হামলা করেছে তাদের মধ্যে নুরুন্নবী, নাজমুল হুদা ও অন্যদের পরিচয় বের করেছি। কারা আওয়ামী লীগ করে আর কারা বিএনপি করে তা চিহ্নিত করেছি। এ হামলা আওয়ামী লীগের সাজানো নাটক হলে বিএনপিকেই হামলাকারীদের খুঁজে বের করা উচিত। গ্রেফতার হলেই হামলাকারীরা চিহ্নিত হবে। আমি সব সময় অন্যায়ের প্রতিবাদ করেছি। সে আওয়ামী লীগ হোক কিংবা বিএনপি। অথচ বিএনপি থেকে গুজব ছড়ানো হচ্ছে, হিরো আলম ভাইরাল হওয়ার জন্য ইচ্ছা করে মার খায়। হিরো আলম রাজনীতি করে নয়, নাটক, গান ও অভিনয়ের মাধ্যমে ভাইরাল হয়েছে।’

দৃঢ়তার সঙ্গে তিনি দাবি করেন, ‘বিএনপির তারেক জিয়াকে নিয়ে কোনও দিন কটূক্তি করিনি। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করেছিলাম সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদের ফাঁদে পড়ে। বিএনপির বিরুদ্ধে কটূক্তির কোনও ফুটেজ কেউ দেখাতে পারলে গলায় জুতার মালা পরে শহর ঘুরবো।’

হিরো আলম জানান, তিনি অন্যায়ের প্রতিবাদ করেন। কোনও দল করেন না, কাউকে নিয়ে চলেন না, একাই লড়াই করেন। আর এটাই তার অপরাধ। তিনি বলেন, ‘প্রয়োজনে মৃত্যুবরণ করবো তা-ও অন্যায়ের প্রতিবাদ করে যাবো। হামলাকারী বিএনপি ও আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে মামলা করবো। গ্রেফতার হলেই তাদের প্রকৃত রাজনৈতিক পরিচয় পাওয়া যাবে।’

রাজনৈতিক দলে যোগদান প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘বঙ্গবন্ধু বড়মাপের মানুষ। তার মাজার জিয়ারত করতেই টুঙ্গিপাড়া গিয়েছিলাম, কোনও রাজনৈতিক দলের হয়ে নয়।’

জেলা বিএনপির সংবাদ সম্মেলন প্রসঙ্গে আলোচিত এই ইউটিউবার বলেন, ‘তাদের সংবাদ সম্মেলনের বক্তব্য আমি শুনেছি। তাদের একটা কথা বলতে চাই, আপনাদের শ্রদ্ধা করি ও বিএনপিকে ভালোবাসি। আমি যদি কোনও অন্যায় করে থাকি তাহলে বিএনপির কাছে ক্ষমা চাইবো।’

প্রসঙ্গত, রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে হিরো আলম বগুড়ার দুটি আসনে নির্বাচন, তার ওপর হামলা ও ফলাফলে কারচুপির অভিযোগে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সিইসিসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা করেন। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিপিআই) নির্দেশ দেন। মামলা শেষে নিচে নামার পর তারেক রহমানকে কটূক্তি ও রিজভীর বিরুদ্ধে মামলার কথা বলে কয়েকজন হিরো আলমকে মারপিট এবং কানধরে ওঠবস করায়। এজন্য তিনি বিএনপির নেতাকর্মীদের দায়ী করে সাংবাদিকদের ব্রিফ করেন। পরে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, ‘হিরো আলম না জেনেই বিএনপির লোকজনকে দোষারোপ করেছেন। আমাদের দলের সম্মানহানি করার চেষ্টা করেছেন। তিনি যদি প্রমাণ করতে পারেন এ হামলার পেছনে বিএনপির কোনও নেতাকর্মী জড়িত তাহলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেবো। কিন্তু হিরো আলম যদি প্রমাণ করতে না পারেন তাহলে বিএনপির কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আর সেটা না করলে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি