কুষ্টিয়ায় চেয়ারম্যানের ওপরে প্রতিপক্ষের হামলা-গুলি

কুষ্টিয়া প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৪আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২৫

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কবীর বিশ্বাসের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা ও গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম চার রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ হামলার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় ছাতিয়ান ইউপির ৫নং ওয়ার্ড সদস্য সায়েম আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চেয়ারম্যান কবীর বিশ্বাসের ভাতিজা তুহিন বলেন, রবিবার রাত ১০টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে আটিগ্রাম চার রাস্তার মোড় নামক স্থানে ছাতিয়ান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিনসহ ২০-২৫ জন অস্ত্রশস্ত্র নিয়ে বর্তমান চেয়ারম্যানের ওপর হামলা চালায়। এ সময় তাকে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে পেটানো হয়। এক রাউন্ড গুলিও করা হয়। স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় ছাতিয়ান ইউপির ৫নং ওয়ার্ড সদস্য সায়েম আহত হয়েছেন।

ওসি মোস্তফা হাবিবুল্লাহ বলেন, রবিবার রাতে রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় তাকে মারধর করেছে প্রতিপক্ষের লোকজন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। 

/এএম/ইউএস/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি