মাদ্রাসায় পড়া ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাস্থান অর্জন করছে: নওগাঁর ডিসি

নওগাঁ প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৪, ২৩:৪৯আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১২:২৪

ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম উল্লেখ করে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন, ‘ধর্মীয় শিক্ষায় শিক্ষিতরাই এখন এগিয়ে যাচ্ছে। দেশের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে মাদ্রাসায় লেখাপড়া করা ছেলেমেয়েরা মেধাস্থান অর্জন করছে। শুধু তাই নয়, প্রশাসন ক্যাডারেও উত্তীর্ণ হচ্ছেন তারা।’

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে নওগাঁ জেলা মডেল মসজিদ মিলনায়তনে দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্পের আওতায় জেলায় স্থাপিত মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের নিয়ে তিন দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জেলা প্রশাসক বলেন, ‘প্রশিক্ষণলব্ধ জ্ঞান অর্জন করে তা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে। মাদ্রাসা শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয় করে দেশ ও জাতিকে এগিয়ে নিতে হবে।’

ইসলামিক ফাউন্ডেশন নওগাঁর উপপরিচালক সাফিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফিল্ড অফিসার তৌফিকুর রহমান ও সুপারভাইজার মো. আকবর হোসেন প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
আইসিইউতে চিকিৎসাধীন দুই শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ঢাকা জেলা প্রশাসক 
ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’, জানানো যাবে অভিযোগ-মতামত
মাঠ প্রশাসনে স্বচ্ছতা-জবাবদিহির কড়া বার্তা ডিসি সম্মেলনে
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি