ডাকাত সন্দেহে পিটুনিতে প্রাণ গেলো দুই ভাইয়ের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৪, ০৯:৪৫ আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৯:৪৫

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডাকাত সন্দেহে পিটুনিতে দুই ভাই নিহত হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের কলমুগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন ভোলাহাট উপজেলার মান্নুমোড় এলাকার হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর ও ইয়াকুব আলী।

স্থানীয়রা জানান, রাতে রহনপুর থেকে ভোলাহাটে ভ্যানে আসছিলেন কয়েকজন। এ সময় খাপানির বিল এলাকায় ভ্যানটি পৌঁছালে ডাকাতরা নারীদের স্বর্ণালংকারসহ টাকাপয়সা কেড়ে নেয়। নারীদের একজন ডাকাতদলের এক সদস্যকে চিনে ফেলে এবং চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। স্থানীয়রা ডাকাতদলকে ঘিরে ধরে। পরে ধাওয়া খেয়ে পালানোর সময় ইয়াকুব ও তার ভাই ধরা পড়ে। সেখানেই পিটুনিতে তারা মারা যান।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান জানান, জামবাড়ীয়া ইউনিয়নের কলমুগড়া নামক স্থানে পাকা রাস্তার ওপর ডাকাতি করে পালানোর সময় পিটুনিতে দুজনের মৃত্যু হয়। তারা সম্পর্কে আপন দুই ভাই।

তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/কেএইচটি/
সম্পর্কিত
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৯
মসজিদের মাইকে ডাকাত পড়েছে ঘোষণা দিয়ে ৫ জনকে পিটুনি
বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি