নাটোরে নিজ বাড়ির সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নাটোর প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২৪, ১৭:৫২আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৭:৫২

নাটোরের লালপুর উপজেলায় নিজ বাড়ির ফটকের সামনে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে উপজেলার বামনগ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম সাইফুল ইসলাম (৫৫)। তিনি একই গ্রামের এবাদ মুন্সির ছেলে। স্থানীয় বাজারে একটি মুদি দোকান চলাতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বামনগ্রাম বাজারে সাইফুল ইসলামের মুদি দোকান আছে। শুক্রবার রাত ১১টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা হন। বাড়ির ফটকের সামনে পৌঁছামাত্র দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। তার চিৎকারে বাড়ির ভেতর থেকে পরিবারের লোকজন আসেন। সেখানেই সাইফুল মারা যান। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

নিহতের ভাতিজা সোহেল রানা বলেন, শুক্রবার রাতে বাড়ির পথে রওনা হন চাচা। রাত ১১টার দিকে বাড়ির গেটের সামনে রাস্তার ওপর তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কারা কী কারণে হত্যা করেছে, জানি না।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান রাজু বলেন, ব্যবসায়ী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় কেউ থানায় এখনও লিখিত অভিযোগ দেননি। তবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

/এএম/
সম্পর্কিত
ইউএনও কার্যালয়ে ভাঙচুর ও সাংবাদিক লাঞ্ছনা: ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার 
ভাঙা সাইকেল আর দিনমজুরির পথ পেরিয়ে ফারিহা আজ ‘দেশসেরা ফুটবলার’  
২ ঘণ্টা প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক ছাত্রলীগ নেতা
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীকে ভোট না দিলে পদ হারাবেন এমপিরা?
রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীকে ভোট না দিলে পদ হারাবেন এমপিরা?
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস