বগি ফেলে চলে গেলো ট্রেন, ফিরলো এক ঘণ্টা পর

নাটোর প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৯ আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬:০১

নাটোরের মাধনগরে বগি ফেলে ট্রেনের ইঞ্জিন চলে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে নলডাঙ্গার মাধনগর স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।

এর এক ঘণ্টা পরে পুনরায় ইঞ্জিন পেছনে এসে বগির সঙ্গে লাইন সংযুক্ত করে ট্রেনটি মাধনগর স্টেশন ছেড়ে চলে যায়। মাধনগর রেলওয়ে স্টেশনমাস্টার উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আজ বেলা ১২টার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকা অভিমুখী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি মাধনগর স্টেশন অতিক্রম করার সময় নাট খুলে পেছন থেকে ২টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরে ট্রেনটি নলডাঙ্গার দিকে যাওয়ার কিছুক্ষণ পর চালক বুঝতে পারেন পেছনে ২টি বগি খুলে গেছে। এরপর তিনি ট্রেনটিকে আবারও পেছন দিকে নিয়ে এসে বগিগুলোকে পুনরায় সংযুক্ত করে এক ঘণ্টা পর আবারও যাত্রা শুরু করেন।’

তিনি আরও বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।’ সেই সঙ্গে ট্রেন চলাচলেও কোনও ধরনের বিঘ্ন ঘটেনি বলে জানান এই স্টেশনমাস্টার।

/কেএইচটি/
সম্পর্কিত
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
স্কুলছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন পাওয়া বিএনপি নেতা জামিনে বেরিয়েই দিলেন হুমকি
এবার ট্রেন থেকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর পাথর নিক্ষেপ
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি