সরকারি চাল জব্দ করে মাদ্রাসা-এতিমখানায় বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৪, ২১:৩১ আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ২১:৩১

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ধনতলা মৌসুমি মোড় ইউনুস মণ্ডলের বাড়ির সামনে থেকে ২৩ বস্তা সরকারি চাল জব্দ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে জব্দকৃত চাল কয়েকটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চাল জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুন আরা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উপজেলার ধনতলা মৌসুমি মোড় এলাকায় ইউনুস মণ্ডলের বাড়ির সামনে সরকারি চাল মজুত চলছে। চালগুলো মামুদপুর নারায়ণপাড়া এলাকার লোকমান সরদারের ছেলে সখের আলী অবৈধভাবে মজুত করছেন। এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অভিযানে যান। সেখানে পৌঁছে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ২৩ বস্তা চাল জব্দ করেন। ততক্ষণে অবৈধভাবে সরকারি চাল মজুতদার সখের আলী ঘটনাস্থল থেকে সটকে পড়েন। পরে পরিত্যক্ত অবস্থায় চালগুলো জব্দ করে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করে দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুন আরা বলেন, ‘ক্ষেতলাল উপজেলার মৌসুমি মোড়ে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল মজুত করা হচ্ছে এমন সংবাদে অভিযানে যাই। সেখানে গিয়ে ৩০ কেজি ওজনের ২৩ বস্তা সরকারি চাল পরিত্যক্ত অবস্থায় জব্দ করি। তবে কাউকে না পেয়ে আটক বা জরিমানা করা যায়নি। পরে চালগুলো বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি