ঘোরাফেরা করার সময় ছাত্রলীগ নেতাকে ধরে মারধর করে পুলিশে দিলো ছাত্রদল

বগুড়া প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৫, ১৯:৪৬আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ১৯:৪৬

বগুড়ার ধুনট পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক বিপুল হাসানকে (৩০) আটক করে মারধরের পর পুলিশে দেওয়া হয়েছে। তিনটি নাশকতার মামলায় গ্রেফতার এড়াতে তিনি বগুড়া শহরে অবস্থান করছিলেন।

বুধবার (১ জানুয়ারি) বিকালে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করেন। মারধর করে সদর থানা পুলিশে দেওয়া হয়। সন্ধ্যায় ধুনট থানার ওসি সাইদুল আলম এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও এজাহার সূত্র জানা গেছে, বিপুল হাসান ধুনট পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক। তিনি ধুনট সদরের পশ্চিমভরনশাহী গ্রামের বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মাস্টারের ছেলে। ২০১৮ সালে ধুনটে বিএনপির সমাবেশে হামলা ও দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় সম্প্রতি তার বিরুদ্ধে থানায় দুটি মামলা হয়।

এ ছাড়া বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে আরেকটি নাশকতার মামলা হয়েছে। গ্রেফতার এড়াতে বিপুল হাসান পলাতক ছিলেন। বুধবার বিকালে বগুড়া শহরে ঘোরাফেরা করার সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে চিনতে পেরে আটক করেন। মারধরের পর তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, ছাত্রলীগ নেতা বিপুল হাসানের বিরুদ্ধে তার থানায় দুটি রাজনৈতিক মামলা রয়েছে। তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। গ্রেফতার দেখানোর পর তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি