আ.লীগ নেতাকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন, হাসপাতালে ভর্তি

রাজশাহী প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২৫, ১৮:৪৩আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১৮:৪৩

আত্মগোপন থেকে বাড়ি ফেরার একদিন পরই রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবদুল ওয়াদুদের চাচা অলিউজ্জামান ওরফে মন্টু মাস্টারকে (৬৮) খুঁটিতে বেঁধে নির্যাতন করা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (০৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে বাড়ির পাশের দোকান থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে আত্মগোপন থেকে বাড়ি ফেরেন মন্টু মাস্টার। তার পরিবারের অভিযোগ, তাকে তুলে নিয়ে নির্মমভাবে নির্যাতন করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

সংসদ সদস্য আবদুল ওয়াদুদের ভাই শেখ আবদুল হানিফ জানিয়েছেন, অলিউজ্জামান স্কুলশিক্ষক ছিলেন। উপজেলার বিড়ালদহ গ্রামে তাদের বাড়ি। ৫ আগস্টের পর থেকে তার চাচা অলিউজ্জামান আত্মগোপনে ছিলেন। গত বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরে আসেন। শনিবার সকালে পাশের মাইপাড়া বাজারে চা-পান করতে যান। সেখান থেকে বিএনপির লোকজন তুলে নিয়ে গিয়ে বিড়ালদহ বাজারের পাশে নন্দনপুর সড়কে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করেছেন। বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। 

হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস জানিয়েছেন, দুপুর সাড়ে ১২টার দিকে অলিউজ্জামানকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের গুরুতর জখম রয়েছে। হাসপাতালে ভর্তি রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত মিঠুন, আহসান ও সীমান্ত এই হামলায় নেতৃত্ব দিয়েছেন বলে লোকমুখে শুনেছেন অলিউজ্জামানের ভাতিজা আবদুল ওয়াদুদ। তিনি বলেন, ‌‘গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন আমার চাচাকে উদ্ধার করে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

এ বিষয়ে অভিযুক্ত মিঠুন বলেন, ‘আমার মামা মারা গেছেন। জানাজা নিয়ে ব্যস্ত আছি। যারা অলিউজ্জামানকে মারধরের অভিযোগ করেছেন তারা মিথ্যা বলেছেন। আহসান ও সীমান্ত ঘটনাস্থলে ছিল না।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘এ ঘটনায় আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ করেননি। মৌখিকভাবে শুনে ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। তিনি আহত হয়েছেন, তাকে প্রথমে পুঠিয়া হাসপাতালে পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’

/এএম/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
জ্বালানি সংকট নিরসনে প্রধানমন্ত্রীর চেষ্টার কোনও ত্রুটি নেই: নজরুল ইসলাম খান
সরকারের সবচেয়ে বড় সাফল্য ছয় মাসে প্রতিটি সেক্টরে জবাবদিহি প্রতিষ্ঠা: রিজভী 
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীকে ভোট না দিলে পদ হারাবেন এমপিরা?
রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীকে ভোট না দিলে পদ হারাবেন এমপিরা?
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস