লাভ বেশি হওয়ায় ঘাস হিসেবে বিক্রি হচ্ছে গম গাছ

বগুড়া প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৫, ২২:০২আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ২২:০২

বগুড়ার সারিয়াকান্দিতে লাভ বেশি হওয়ায় কৃষকরা বিভিন্ন হাটবাজারে পশুখাদ্য (ঘাস) হিসেবে সবুজ গম গাছ বিক্রি করছেন। গত কয়েক বছর ধরে এ উপজেলায় গম চাষের লক্ষ্যমাত্রা অর্জিত ও কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় কৃষকরা এ সিদ্ধান্ত নিয়েছেন।

কৃষি বিভাগ বলছে, ভুট্টা চাষে লাভ বেশি হওয়ায় কৃষকরা গম চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন।

সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, হাটবাজারগুলোতে গম গাছ বিক্রি হচ্ছে। বেশি লাভ হওয়ায় কৃষকরা গম উৎপাদনের পরিবর্তে গাছগুলো কেটে আঁটি বেঁধে বাজারে বিক্রি করছেন। প্রতিআটি গাছের দাম পাঁচ টাকা। যা গরু, ছাগল, ভেড়াসহ সকল প্রকার পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে।

কৃষকরা জানিয়েছেন, প্রতিবিঘা জমিতে সর্বোচ্চ আট মণ গম পাওয়া যায়। দুই হাজার টাকা মণ হিসেবে বাজারমূল্য ১৬ হাজার টাকা। সেখানে প্রতিবিঘা জমিতে গম গাছ হয় চার হাজারের বেশি আঁটি। যার বাজারমূল্য ২০ হাজার টাকা। আবার গম হিসেবে বিক্রি করতে পরিপক্ব হতে আরও অন্তত দুই মাস অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে আগেই পশুখাদ্য হিসেবে তারা (কৃষক) গম গাছ বিক্রি করে অন্য ফসল চাষাবাদ করতে পারছেন। আর তাই জমির সদ্য ফুল বের হওয়া গম গাছগুলো কেটে আঁটি বেঁধে বাজারে বিক্রি করছেন।

সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের কৃষক তৌহিদুল ইসলাম জানান, তিনি তার ১০ শতাংশ জমিতে গম চাষ করেছেন। সদ্য ফুল বের হওয়া গমের গাছ বিক্রি করতে সারিয়াকান্দি বাজারে এসেছেন। ওই পরিমাণ জমি থেকে তিনি ১৩০০ আঁটি গম গাছ পেয়েছেন। প্রতিআঁটি গম গাছ পাঁচ টাকা দরে বিক্রি করছেন।

তিনি আরও জানান, গম করার চেয়ে কাঁচা ঘাস হিসেবে বাজারে বিক্রি করেই বেশি লাভ হয়। তা ছাড়া কম সময়ে বাজারে বিক্রি করে জমিতে অন্য ফসলের আবাদ করা যায়।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, সারিয়াকান্দি উপজেলায় দিন দিন গমের আবাদ কমে যাচ্ছে। এখানে গত বছর ৭১০ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছিল। এ বছর গম চাষের লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে ৭০০ হেক্টর জমিতে। এখন পর্যন্ত মাত্র ৩২০ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। কৃষকদের আগ্রহ না থাকায় এ বছর গম চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার সম্ভবনা কম।

সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মাদ আলী জিন্নাহ বলেন, ‘ভুট্টায় বেশি লাভ হওয়ায় এ উপজেলায় কৃষকরা ভুট্টা চাষে বেশি ঝুঁকে পড়েছেন। ফলে উপজেলায় গমের আবাদ কমে গেছে।’

তিনি আরও বলেন, ‘যেসব কৃষক পশুখাদ্য হিসেবে গমের চাষ করেছেন তারা বাজারে বিক্রি করছেন। আর যারা ফসল হিসেবে চাষ করেছেন বিক্রি করছেন না।’

/কেএইচটি/
সম্পর্কিত
চা খেয়ে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগের নেতাকে পিটিয়ে হত্যা
কীসের ইঙ্গিত দিচ্ছে বরেন্দ্র অঞ্চল, কী হবে কৃষকের
যে রোগের কারণে গরু দুধ কম দিচ্ছে, খামারিদের বড় ক্ষতি হচ্ছে
সর্বশেষ খবর
বাবার মৃত্যুতে জন্মশহরে মেসি, ম্যাচের আগে শ্রদ্ধা জানালো মায়ামি
বাবার মৃত্যুতে জন্মশহরে মেসি, ম্যাচের আগে শ্রদ্ধা জানালো মায়ামি
মোহাম্মদপুরে ফুডকোর্টে আগুন
মোহাম্মদপুরে ফুডকোর্টে আগুন
বিল-রিচার্জে টাকার টান পড়লে মিলবে ডিজিটাল ঋণ, সর্বোচ্চ ৫ হাজার টাকা
বিল-রিচার্জে টাকার টান পড়লে মিলবে ডিজিটাল ঋণ, সর্বোচ্চ ৫ হাজার টাকা
বেনাপোল হয়ে এলো ৮০ টন কাঁচা মরিচ, দাম নামলো অর্ধেকে
বেনাপোল হয়ে এলো ৮০ টন কাঁচা মরিচ, দাম নামলো অর্ধেকে
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
জামায়াত আমিরের বাসায় মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপন নিয়ে বিতর্ক
জামায়াত আমিরের বাসায় মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপন নিয়ে বিতর্ক
জুলাই স্মৃতি জাদুঘরে নিজের ছবি দেখে যা বললেন এমপি আখতার
জুলাই স্মৃতি জাদুঘরে নিজের ছবি দেখে যা বললেন এমপি আখতার