আমরা কারও কাছে চাঁদা চাইনি, চাইবোও না: জামায়াত আমির

জয়পুরহাট প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৫, ১৯:২১আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১৯:২১

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা গত ৫ আগস্ট প্রমাণ দিয়েছি যে, আমরা আল্লাহকে ভয় করি। আমাদের হাতে কারও সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি, লুণ্ঠনও হয়নি। আমরা কারও কাছ থেকে চাঁদা চাইনি, চাইবোও না; ইনশাআল্লাহ।’

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘যদি কোনোদিন আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে, তখন আমরা দেশের মালিক হবো না। আমরা তখন হবো আপনাদের সম্পদের পাহারাদার চৌকিদার।’

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সরকারকে উদ্দেশ করে বলেন, ‘প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচিত সরকারের হাতে দেশ তুলে দিতে হবে। এই সংস্কারের জন্য যা সময় দরকার আমরা তা দিতে প্রস্তত, তবে যেনতেন নির্বাচন বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না।’

জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন জামায়াতের বগুড়া অঞ্চলের টিম সদস্য মাওলানার আব্দুর রহিম, সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল, বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হকসহ জেলা-উপজেলা পর্যায়ে জামায়াত নেতৃবৃন্দ।

/কেএইচটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী