ভাতিজার বিরুদ্ধে বৃদ্ধ চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ, শরীরে আঘাতের চিহ্ন

জয়পুরহাট প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২২ আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৩

জয়পুরহাটের পাঁচবিবিতের আব্দুর রাজ্জাক (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা রশিদুলের বিরুদ্ধে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত আব্দুর রাজ্জাক জয়পুরহাট সদর উপজেলার মাধাইনগর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, রবিবার আব্দুর রাজ্জাক আমদই বাজারে ওয়াজ মাহফিলে আসলে সেখান থেকে ডেকে নিজের বাড়ি পাঁচবিবি উপজেলার উচাই মধ্যপাড়া গ্রামে নিয়ে আসেন তার ভাতিজা রশিদুল ইসলাম। এরপর রাতে তাকে মারধর ও নির্যাতন করলে রাজ্জাক মারা যান। পরে সোমবার সকালে বাড়িতে তালা দিয়ে পরিবারসহ পালিয়ে যান রশিদুল। এরপর বিকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও অতিরিক্ত দায়িত্ব পাঁচবিবি সার্কেল) আরিফ হোসেন বলেন, ‘নিহতের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া দুই হাত থেতলানো ছিল। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ঘটনাটি আমরা তদন্ত করছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো খড়ের নিচে থাকা যুবকের লাশ
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি