যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩২ আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩২

সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী শ্রী রূপ কুমার চন্দ্র সরদারকে (৩১) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২-এর বিচারক বেগম সালমা খাতুন আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত শ্রী রূপ কুমার চন্দ্র সরদার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিনোদবাড়ী গ্রামের শ্রী গোপাল চন্দ্র সরদারের ছেলে।

সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘মামলার তিন আসামির মধ্যে আদালতে দুই আসামি উপস্থিত ছিলেন। একজনকে আমৃত্যু কারাদণ্ড ও আসামি শ্রীমতী ভাজেল রানি সরদারকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মামলা চলাকালে অপর আসামি শ্রী শ্যামল চন্দ্র সরকারের মৃত্যু হওয়ায় তাকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৬ সালে শ্রী রূপ কুমার চন্দ্র সরদারের সঙ্গে বগুড়া জেলার শেরপুর উপজেলার দলিল গ্রামের শ্রী অনিল চন্দ্র সরদারের মেয়ে ববিতা রানি সরদারের বিয়ে হয়। বিয়ের পর থেকে রূপ কুমার এক লাখ টাকা যৌতুকের জন্য তার স্ত্রীকে নির্যাতন করে আসছিল। এরই জেরে ২০১৬ সালের ৯ নভেম্বর স্বামী রূপ কুমার তার স্ত্রীকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা চলাকালে ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত রূপ কুমার চন্দ্র সরদারকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: হাইকোর্টে প্রধান আসামির জামিন
তারেক সাঈদকে কারাবিধি অনুযায়ী চিকিৎসার নির্দেশ ট্রাইব্যুনালের
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি