ধর্ষকদের শাস্তি না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

রাজশাহী প্রতিনিধি
০৯ মার্চ ২০২৫, ১৪:২২আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১৪:২২

দ্রুত সময়ের মধ্যে ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের বিচারের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। রবিবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে মহাসড়ক অবরোধ করেন তারা।

এ সময় ধর্ষকদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন ও সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। পরে দুপুর ১টার দিকে অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।

এর আগে, বেলা সাড়ে ১১টার দিক থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্যারিস রোডে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে একত্রিত হন।

এ সময় তারা, ‘ধর্ষকের শাস্তি, মৃত্যু মৃত্যু’, ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘ধর্ষকের ঠিকানা, এ বাংলায় হবে না’, ‘আমার বোন ধর্ষিত কেন? ইন্টেরিম জবাব দে’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ছাত্র সমাজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘রাবিয়ানদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’, ‘বিচার বিচার বিচার চাই, ধর্ষকের বিচার চাই’ ইত্যাদি স্লোগান দেন।

অবস্থান কর্মসূচিতে হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, ‘আমাদের দেশে একটার পর একটা ধর্ষণ হয়ে যাচ্ছে। কুমিল্লার তনু থেকে শুরু করে বর্তমানে আছিয়ার ধর্ষণ। কিন্তু আমরা এর কোনও দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পাইনি। এখন পর্যন্ত বাংলাদেশের কোনও সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী ধর্ষকের পরিপূর্ণ শাস্তি কার্যকর করতে পারেনি। এটা সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতা। আমি এই অস্থায়ী সরকারকে বলতে চাই, আপনারা যদি ধর্ষকের শাস্তি দিতে না পারেন, তাদের জনগণের হাতে ছেড়ে দেন। আমার মা-বোনেরা ধর্ষকের শাস্তি নিশ্চিত করবে।’

সোমবারের কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাবির সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ‘যতদিন পর্যন্ত ধর্ষকের শাস্তি না হবে, ততদিন পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন ঘোষণা করছি। এর সঙ্গে সঙ্গে আগামীকাল বেলা সাড়ে ১১টায় অবস্থান কর্মসূচি ঘোষণা করছি। আমাদের একটি দাবি, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে, শুধু আছিয়া, খাদিজা বা তনু না, বিগত সময়ের যত ধর্ষণ হয়েছে সবগুলো শাস্তি নিশ্চিত করতে হবে এবং ধর্ষকের এমন শাস্তি দিতে হবে, যেন পরবর্তীতে কেউ ধর্ষণ করার আগে হাজারবার চিন্তা করে।’

এ সময় সাধারণ ছাত্রনেতাদের পাশাপাশি বিভিন্ন বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সম্প্রতি নারী ও শিশুদের নিয়ে হেনস্তা ও নিপীড়নের বেশ কয়েকটি ঘটনার মধ্যেই মাগুরায় আছিয়া নামে একটি শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। বিষয়টিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হিসেবে দেখছেন অনেকে।

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী