বগুড়ায় নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, স্বামী আটক

বগুড়া প্রতিনিধি
১১ মার্চ ২০২৫, ০৯:৫৩আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৯:৫৩

বগুড়ার গাবতলীতে দাম্পত্যকলহে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গুরুতর আহত গৃহবধূ শরিফা খাতুন (২৫) রবিবার রাতে স্থানীয় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা গেছেন।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী মো. সাগরকে (৩৫) আটক করা হয়েছে। এ ঘটনায় সোমবার বিকাল পর্যন্ত মামলা হয়নি।

পুলিশ ও স্বজনরা জানান, নিহত গৃহবধূ শরিফা খাতুন বগুড়ার গাবতলী উপজেলার উজগ্রামের আনসার আলীর মেয়ে। কয়েক বছর আগে একই উপজেলার পার্শ্ববর্তী দক্ষিণপাড়া ইউনিয়নের লাংলু গোয়ালপাড়া গ্রামের মো. সাগরের সঙ্গে তার বিয়ে হয়। দাম্পত্যকলহে সাগর গত ৬ মার্চ শরিফাকে শারীরিক নির্যাতন করেন। এতে তিনি গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে দেন। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

ওসি আশিক ইকবাল জানান, হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ শরিফা মারা গেছেন। মরদেহ উদ্ধার করে শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তার স্বামী সাগরকে আটক করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবার মামলা দিলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী