তানোরে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ

রাজশাহী প্রতিনিধি
১২ মার্চ ২০২৫, ০১:২৫আপডেট : ১২ মার্চ ২০২৫, ০১:২৫

রাজশাহীর তানোরে পাঁচন্দর ইউপি বিএনপির ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথিকে রিসিভ করা নিয়ে বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় কয়েকজন আহত হয়েছেন। এরমধ্য একজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ)  তানোর উপজেলার পাঁচন্দর ইউপি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে কৃষ্ণপুর মহিলা কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতাকর্মী সূত্রে জানা গেছে, ইফতার ও দোয়া অনুষ্ঠানের প্রধান বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে রিসিভ করার জন্য পাঁচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান মমিনুল মমিন ও পাঁচজন ইউনিয়ন বিএনপি বর্তমান সভাপতি মজিবুর রহমানের সমর্থকরা রাস্তার মোড়ে অপেক্ষা করছিলেন। এসময় দুগ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হয়। এরপর সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে মমিনুল হক মমিন গ্রুপের গানিউল নামের এক বিএনপি নেতা গুরুতর জখম হয়ে মাটিতে পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে, আহত অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তাদের নাম পাওয়া যায়নি।

তানোর উপজেলা বিএনপি আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান বলেন, মেজর জেনারেল শরিফ উদ্দিনকে রিসিভ করা নিয়ে বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি শান্ত হওয়ার পর মেজর জেনারেল শরিফ উদ্দিন ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেন। 

তিনি বলেন, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এবিষয়ে পাঁচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান মমিনুল হক মমিন ও পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি মজিবুর রহমানের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এবিষয়ে তানোর থানায় কোনও পক্ষ অভিযোগ করেননি বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন। তিনি বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমকেএইচ/
সম্পর্কিত
জ্বালানি সংকট নিরসনে প্রধানমন্ত্রীর চেষ্টার কোনও ত্রুটি নেই: নজরুল ইসলাম খান
সরকারের সবচেয়ে বড় সাফল্য ছয় মাসে প্রতিটি সেক্টরে জবাবদিহি প্রতিষ্ঠা: রিজভী 
সরকারের ১৮০ দিনে অর্থনীতির গতি কতটা ফিরলো
সর্বশেষ খবর
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস