ব্যারিয়ারের নিচ দিয়ে যাওয়ার সময়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

রাজশাহী প্রতিনিধি
২৬ মার্চ ২০২৫, ২০:৫২আপডেট : ২৬ মার্চ ২০২৫, ২১:০৯

রাজশাহীর বেলপুকুর রেলগেটে বাংলাবান্ধা ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।  বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে পুঠিয়া উপজেলার বেলপুকুর রেলগেটে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোর সদর থানার চাঁদপুর বাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মিজানুর রহমান (৩৩) ও একই এলাকার সোলাইমানের ছেলে জহুরুল ইসলাম (৩৫)। 

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ‘বেলপুকুর রেলগেট এলাকায় পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা ট্রেন একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মিজানুর ও জহুরুলের মৃত্যু হয়।’

খোঁজ নিয়ে জানা গেছে, ট্রেন আসার আগে গেট ব্যারিয়ার ফেলা হয়েছিল। কিন্তু ব্যারিয়ারের নিচ দিয়ে পার হয়ে রেললাইনে উঠে পড়ে ওই মোটরসাইকেল। তখনই ট্রেন এসে মোটরসাইকেলটিকে টেনে নিয়ে যায় খানিকটা দূরে। এতে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।

ঘটনাস্থলটি পড়েছে পাবনার ঈশ্বরদী রেলওয়ে থানার অধীনে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন বেলপুকুর রেলক্রসিংয়ের কাছাকাছি এলে ব্যারিয়ার ফেলা হয়। কিন্তু মোটরসাইকেলটি ব্যারিয়ারের নিচ দিয়ে ঢুকে লাইনে উঠে যায়। তখনই ট্রেন চলে এলে দুর্ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

/এএম/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী