ঈদে বাড়ি ফেরা হলো না বাবা-মেয়ের, হাসপাতালে মা

নাটোর প্রতিনিধি
২৭ মার্চ ২০২৫, ১৫:৩৪ আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১৫:৩৪

নাটোরের লালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা লেগে বাবা-মেয়ে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে নাটোর-পাবনা সড়কে গোধড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে পুলিশের ওসি মো. ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহত শাহরিয়ার শাকিল যশোরের কর্মস্থল থেকে পরিবার নিয়ে ঈদের ছুটিতে নিজ বাড়িতে ফিরছিলেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

নিহতরা হলেন- বগুড়া সদরের কইতলা এলাকার বাসিন্দা শাহরিয়ার শাকিল ও তার ২ বছরের মেয়ে সুমাইয়া আক্তার। আহতরা হলেন- সাকিলের স্ত্রী আয়শা আক্তার রুমী ও প্রাইভেটকারের চালক। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

বনপাড়া হাইওয়ে থানার ওসি বলেন, ‘সকালে প্রাইভেটকারটি যশোর থেকে বগুড়া যাওয়ার পথে নাটোর-পাবনা সড়কে গোধড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। এ সময় প্রাইভেটকারের যাত্রী বাবা-মেয়ে ঘটনাস্থলেই নিহত হন।’

ওসি আরও জানান, নিহত বাবা-মেয়ের মরদেহ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটিও থানায় আনা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
নেপালে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম