চোলাই মদপানে দুই যুবকের মৃত্যু: গ্রেফতার ৪

রাজশাহী প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৫, ১৩:৫১ আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৩:৫১

রাজশাহীর চারঘাটে চোলাই মদপানে দুই যুবকের মৃত্যুর পর ওই এলাকায় অভিযান চালিয়েছে র‌্যাব। এ সময় ১ হাজার ৪২০ লিটার চোলাই মদসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২০ এপ্রিল) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫-এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত বাল্য সর্দারের ছেলে শক্তি সর্দার (৭০), শিমুল সর্দারের স্ত্রী চামেলী সর্দার (৩৫), দীপক সর্দারের স্ত্রী শখী সর্দার (২৩) এবং মৃত মহাদেব সর্দারের ছেলে রবিন সর্দার (১৯)।

র‌্যাব জানায়, গ্রেফতার ব্যক্তিরা এলাকার চিহ্নিত চোলাই মদ প্রস্তুতকারী ও ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে চোলাই মদ উৎপাদন করে আসছিল। পরে তা স্থানীয় যুবকদের কাছে ৫০ ও ১০০ টাকার ছোট ছোট বোতলে বিক্রি করা হতো।

র‌্যাব আরও জানায়, এই চোলাই মদ সেবনের ফলে গত ৮ এপ্রিল পার্শ্ববর্তী চারঘাট উপজেলায় দুই যুবকের মৃত্যু হয়। সেই ঘটনার সূত্র ধরেই শনিবার পুঠিয়ার কৃষ্ণপুর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার ছাড়াও মদ সংরক্ষণের উপকরণ জব্দ করা হয়।

গ্রেফতার চার জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুঠিয়া থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ নেতাকর্মী কারাগারে
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জন রিমান্ডে
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম