আত্মগোপন থেকে বাড়িতে ঈদ করতে গিয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১১ জুন ২০২৫, ১৪:৩২আপডেট : ১১ জুন ২০২৫, ১৪:৩২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার ঘটনায় ডিএমপির শাহবাগ থানার মামলায় পলাতক আসামি ও নিষিদ্ধ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা মুইন হাসান সাজিদ (২৫) ধরা পড়েছেন। বগুড়া ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার (১০ জুন) বিকালে শাজাহানপুর উপজেলার উত্তর ফুলদীঘি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। রাত ১১টার দিকে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, মুইন হাসান সাজিদ বগুড়ার শাজাহানপুর উপজেলার উত্তর ফুলদীঘি এলাকার আনাম উদ্দিনের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ছাত্রলীগের উপ-প্রশিক্ষণ বিষয়ক ছিলেন। গত বছরের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত হামলায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সে সময় দুর্বৃত্তরা মারাত্মক অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন গুরুতর জখম হন। ওই ঘটনায় গত ২১ অক্টোবর ডিএমপির শাহবাগ থানায় মামলা হয়। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬০ জনকে আসামি করা হয়। ছাত্রলীগ নেতা মুইন হাসান সাজিদ ওই মামলায় এজাহার নামীয় আসামি। মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারা ছাড়াও বিস্ফোরক দ্রব্য আইনের ধারা যুক্ত করা হয়। এরপর তিনি আত্মগোপন চলে যান।

সাজিদ ঈদের ছুটিতে বগুড়ার শাজাহানপুর উপজেলার উত্তর ফুলদীঘি গ্রামের বাড়িতে আসেন। বগুড়া ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার বিকালে গোপনে খবর পেয়ে তাকে বাড়ি এলাকা থেকে গ্রেফতার করে।

বুধবার দুপুরে বগুড়ার ওসি ডিবি ইকবাল বাহার জানান, ছাত্রলীগ নেতা মুইন হাসান সাজিদকে ডিএমপির শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা তাকে আদালতে হাজির করবে।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের