মোটরসাইকেলকে চাপা দেওয়ায় কলেজছাত্রের মৃত্যু, ট্রাকে আগুন দিলো জনতা

রাজশাহী প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৫, ১৮:২৬আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ১৮:২৬

রাজশাহীতে ট্রাকচাপায় নাইম ইসলাম (২৩) নামে মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় রোহান ইসলাম (২২) নামে আরেক আরোহী আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ হয়ে ট্রাকটিতে আগুন দিয়েছেন স্থানীয় লোকজন।

শনিবার (১৫ নভেম্বর) বিকালে নগরের চৌদ্দপাই বিহাস মোড়ে রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাইম ইসলাম (২৩) রাজশাহী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ও নগরীর মাসকাটাদিঘী এলাকার মো. সাধুর ছেলে। আহত রোহান একই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর বিমানচত্বর এলাকায় একটি আইটি সেন্টারে কাজ করতেন নাইম। সেখানের যাওয়ার জন্য মোটরসাইকেলযোগে বন্ধু রোহানকে নিয়ে রওনা হন। বিহাস মোড়ে পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ট্রাকটির নিচে চাপা পড়েন নাইম।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, ‌‘ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে একজন নিহত ও আরেকজন আহত হন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা ট্রাকটিতে আগুন দেয়। সেটি পুলিশের হেফাজতে নেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী