রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৬, ২৩:০০ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ২৩:০০

দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিবাদে মশাল মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ গণঅধিকার পরিষদ। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যার পর রাজধানীর আল রাজি কমপ্লেক্সের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পুরানা পল্টন ও নাইটিংগেল মোড় ঘুরে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।

সমাবেশে গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও লুটপাট চালাচ্ছেন। বিএনপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাড়িঘরে আগুন দেওয়া এবং বাসে অগ্নিসংযোগের ঘটনাকে তিনি আওয়ামী লীগের পুরোনো রাজনীতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন।

তিনি বলেন, গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে সাধারণ মানুষের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের সন্ত্রাস মোকাবিলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি গোপালগঞ্জের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশেষ বাহিনীর মাধ্যমে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

ঢাকা মহানগর দক্ষিণ গণঅধিকার পরিষদের সভাপতি আব্দুজ জাহের বলেন, ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠকের পর আওয়ামী লীগ নৈরাজ্য শুরু করেছে বলে তাঁদের মনে হচ্ছে। আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিষয়ে জামায়াতে ইসলামীর নীরবতা নিয়েও জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, গোপালগঞ্জে আওয়ামী লীগ বিএনপির কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘরে আগুন দিয়েছে। গণঅধিকার পরিষদের জেলা সভাপতি থেকে শুরু করে সাধারণ নেতাকর্মীদের বাড়িঘরেও আগুন দেওয়া হয়েছে। সেখানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিষয়ে আওয়ামী লীগের সহমর্মিতায় জনগণের মধ্যে গোপন আঁতাতের সন্দেহ তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।

গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ইউনুস গাজীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দলটির মুখপাত্র আবু হানিফ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, যুব অধিকার পরিষদের সভাপতি নাদিম হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, নারী অধিকার পরিষদের আহ্বায়ক সংগীতা হক, পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সুমন এবং মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সভাপতি আব্দুর রহিম।

/এএইচএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোটরসাইকেলে ‘লিফট’ নেওয়ার কয়েক ঘণ্টা পর পাঞ্জাবে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
মোটরসাইকেলে ‘লিফট’ নেওয়ার কয়েক ঘণ্টা পর পাঞ্জাবে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
মার্সেল ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী 
মার্সেল ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী 
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘গোপন বৈঠক’, সারদা হলে তালা দিলো জাসাস
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘গোপন বৈঠক’, সারদা হলে তালা দিলো জাসাস
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
খুলনার সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
খুলনার সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর