অভিযান দেখে নকল দুধ কারখানা মালিক পালিয়ে গেলেন, স্ত্রীকে জরিমানা

পাবনা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৫, ০৯:১৭ আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৯:১৭

পাবনার ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা গ্রামে নকল দুধ তৈরির একটি কারখানায় অভিযান পরিচালনা করেছে প্রাণিসম্পদ অধিদফতর। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নকল দুধ তৈরির উপকরণ উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিক আবুল বাশার পলাতক থাকায় তার স্ত্রী সেলিনা খাতুনকে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং পুলিশকে মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেন।

উপজেলা লাইভস্টক কর্মকর্তা ডা. রুমানা আক্তার জানান, সকালে সন্দেহভাজন কারখানার আশপাশে অবস্থান নিয়ে তারা নকল দুধ উৎপাদনের প্রমাণ পান। পরে পুলিশ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দিলে দুপুরে মোবাইল কোর্ট পরিচালিত হয়। জব্দ করা সব উপকরণ ধ্বংস করা হয়।

উপজেলা স্যানিটারি ইনস্পেক্টর নুরুল ইসলাম জানান, কারখানাটি কৈডাঙ্গা রেলগেটের পাশে। অভিযানকালে ১,২০০ লিটার লিকুইড গ্লুকোজ (জেলি), ১৪৭ লিটার সয়াবিন তেল, ১০০ কেজি লবণ, ২১০ কেজি পাম অয়েল, ৬০ লিটার নকল দুধ এবং ৩০ লিটার প্রক্রিয়াধীন কৃত্রিম দুধ জব্দ করা হয়।

প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম বলেন, উদ্ধারের সব উপকরণই নকল দুধ তৈরির কাজে ব্যবহার হতো।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, কারখানার মালিক আবুল বাশার পালিয়ে যাওয়ায় সহযোগী হিসেবে তার স্ত্রীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি জব্দ করা সব উপকরণ নষ্ট করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বাসি খাবার-পোড়া তেল, উত্তরায় রেস্টুরেন্টে জরিমানা
ছাত্রকে কান ধরিয়ে ওঠবস যুবদল নেতাকে স্কুলের কক্ষে আটকে রাখলো শিক্ষার্থীরা, পরে ৩ মাসের জেল
খাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি