চাঁপাইনবাবগঞ্জে একজনকে চোখ উপড়ে হত্যা

রাজশাহী প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২৫, ২০:৪৪ আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ২০:৪৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধারালো অস্ত্রের আঘাতে এবং চোখ তুলে একজনকে হত্যা করা হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর মাঠের একটি পুকুরের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

নিহত তোজাম্মেল হক (৬৫) ওই ইউনিয়নের পারদিলালপুর গ্রামের মৃত জোনাব আলীর ছেলে। তিনি গ্রামের মাঠের একটি পুকুর পাহারা দিতেন। পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতের কোনও একসময় পুকুর পাহারা দেওয়ার সময়ে তোজ্জামেল হককে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার তদন্ত চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে পুকুরের পাশে একটি ঘরে অবস্থান করছিলেন তোজাম্মেল হক। পরদিন সকালে স্থানীয় লোকজন পুকুর পাড়ে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ‌‘হত্যাকাণ্ডের কারণ এখনও পরিষ্কার নয়। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পূর্বশত্রুতা কিংবা চুরি সংক্রান্ত ঘটনার জেরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত অব্যাহত আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/এএম/
সম্পর্কিত
সত্যিই কি এরশাদ শিকদার মাগুর মাছকে মানুষ খাওয়াতেন, রহস্যময় বাড়িটিতে কতজন ছিলেন স্ত্রী?
রাজধানীতে ছুরিকাঘাতে রিকশাচালক নিহত, পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ
রাতে বাসায় ফেরার সময় যুবককে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি