রাবি রেজিস্ট্রারের অপসারণ দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি

রাবি প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২৫, ০২:২১আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০২:২১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যের বাসভবনে সিন্ডিকেটের বৈঠক চলাকালে রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছেন রাকসু ও বিভিন্ন হল সংসদের নেতারা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় সিন্ডিকেট বৈঠক শুরু হয়। রাত ৮টার পর থেকে ছাত্রনেতারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। রাত সাড়ে ১১টা পর্যন্ত বৈঠক চলতে থাকে এবং একই সময়ে চলে ছাত্রনেতাদের অবস্থান। এসময় বিভিন্ন স্লোগান দেন অবস্থানকারী শিক্ষার্থীরা।

রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ জানান, রেজিস্ট্রার অফিসে জিএস সালাউদ্দিন আম্মারের সঙ্গে রেজিস্ট্রারের অপ্রত্যাশিত আচরণ ছাড়াও দীর্ঘদিন ধরে ফাইল আটকে রাখার অভিযোগ তারা দীর্ঘদিন থেকেই পেয়ে আসছেন।

তিনি বলেন, “যে কাজ কয়েক দিনে শেষ হওয়ার কথা, তা মাসের পর মাস পড়ে থাকে। এজন্য আমরা আগেই বলেছিলাম, তাকে রেজিস্ট্রারের দায়িত্ব থেকে সরিয়ে বিভাগে ফেরত পাঠানো উচিত।”

তিনি বলেন, “শিক্ষার্থীদের অভিযোগ থাকা সত্ত্বেও রেজিস্ট্রারের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এত অভিযোগের পরও কীভাবে তিনি গুরুত্বপূর্ণ সিন্ডিকেট সভায় আমন্ত্রিত সদস্য হিসেবে থাকেন—সেটাই আমাদের প্রশ্ন।”

রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, “রেজিস্ট্রার দফতর ও পরীক্ষা নিয়ন্ত্রক দফতর- উভয় জায়গাতেই কাজের গতি অত্যন্ত ধীর। আধা ঘণ্টার কাজ করতে অনেকে ঘণ্টার পর ঘণ্টা সময় নেন। লাঞ্চ টাইম দুইটা হলেও তারা প্রায়ই তিনটার দিকে আসেন। মাসুদ স্যার না ক্লাসগুলো ঠিকমতো নিতে পারছেন, না অফিসের কাজ সামলাতে পারছেন। তাই আমরা তার অপসারণ চাই।”

অবস্থান কর্মসূচিতে রাকসু ও হল সংসদের অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নেন।

/এম/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
শিক্ষার্থীর আত্মহত্যাহামলার শিকার ব্রাইট স্কুলের চেয়ারম্যান, ঢামেকে ভর্তি
সর্বশেষ খবর
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ