নওগাঁয় জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করেছেন বৈষম্যবিরোধী নেতাকর্মীরা

নওগাঁ প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৪আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৪

নওগাঁয় জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করা হচ্ছে এমন অভিযোগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টার কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। সেখানে বৈঠকের আয়োজন করছিলেন জাপার নেতাকর্মীরা।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে বৈঠক করার জন্য কিছু নেতাকর্মী দলটির জেলা কমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেনের বাসার দলীয় কার্যালয়ে জড়ো হন। বিষয়টি জেনে সেখানে উপস্থিত হয়ে স্লোগান দিতে শুরু করে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। অবস্থা বেগতিক দেখে জাপার নেতাকর্মীরা সেখান থেকে চলে যান। পরে কার্যালয়ে ঢুকে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বেশ কিছু ছবি, দলীয় প্রতীক লাঙ্গলসহ জিনিসপত্র ভাঙচুর করা হয়। বাইরে এনে সেগুলোতে আগুন ধরিয়ে দেন তারা। 

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নওগাঁর সদস্য ফজলে রাব্বি, আরমান হোসেন, সাদনান সাকিব, রাফিউল বারি রাজন, রাফি রেজোয়ান, মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।  

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করা হচ্ছে এমন অভিযোগে ভাঙচুর

ফজলে রাব্বি বলেন, ‘নওগাঁকে অস্থিতিশীল করার জন্য আজকে সভা করছিলেন জাপার নেতাকর্মীরা। খবর পেয়ে আমরা তাদের এই গোপন বৈঠকে বাধা দিই। আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান তারা। জাতীয় পার্টি বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হতে সর্বোচ্চ সহযোগিতা করেছে। তারা আওয়ামী লীগের সব নির্বাচনকে বৈধতা দিয়েছে। ৫ আগস্টের পর থেকে তারা দেশবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের কোনেও কার্যক্রম বাংলাদেশে চলতে পারে না।’

এ ব্যাপারে জানতে জাপার জেলা কমিটির আহ্বায়ক আইনজীবী তোফাজ্জল হোসেনকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। এজন্য তার বক্তব্য পাওয়া যায়নি।

/এএম/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম