খালেদা জিয়ার মৃত্যুতে জিয়াউর রহমানের বাড়িতে শোকের ছায়া

বগুড়া প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৪আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৪

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গ্রামের বাড়ি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। পুত্রবধূর মৃত্যুতে আত্মীয়-স্বজন ও দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝ গভীর শোক ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

গাবতলীর বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়, বাড়িঘর ও গুরুত্বপূর্ণ স্থানে জড়ো হয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শোকাহত নেতাকর্মীরা এ মৃত্যুকে দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন।

গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নেত্রীর মৃত্যুতে তারা একজন অভিভাবকতুল্য নেত্রীকে হারালেন। তার নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন বলেন, বাংলাদেশের ইতিহাসে আর কোনও বেগম খালেদা জিয়া আসবে না। তার মৃত্যুর খবরে গাবতলীবাসী গভীরভাবে শোকাহত। আমরা তার রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া
চাই।

গাবতলী উপজেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার হায়দার গামা বলেন, পুরো গাবতলী উপজেলায় শোকের আবহ বিরাজ করছে। অনেক মসজিদ ও মাদ্রাসায় তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়েছে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

গাবতলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন বলেন, বাংলাদেশ একজন অভিভাবককে হারালো। তিনি শুধু গাবতলীর নন, পুরো বাংলাদেশের অভিভাবক ছিলেন। তার মৃত্যুতে দেশ আজ অভিভাবকশূন্য হয়ে পড়েছে। শোকাহত গাবতলীর সর্বস্তরের মানুষ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম বলেন, তিনি শুধু আমাদের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন আমাদের মা। আজ আমরা আমাদের মাকে হারালাম। তার মৃত্যুতে শুধু গাবতলী নয়, পুরো বাংলাদেশে এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও জেলা বিএনপির সহসভাপতি মীর শাহে আলম বলেন, বাংলাদেশের গণতন্ত্র আজ তার এক অবিচল অভিভাবককে হারালো। দেশপ্রেম, ত্যাগ ও আপসহীন নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিরকাল জাতির হৃদয়ে অমর হয়ে থাকবেন। তিনি তার রুহের মাগফিরাত কামনা করে এবং সবার কাছে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।

/এফআর/
টাইমলাইন: চিরবিদায় খালেদা জিয়া
৩১ ডিসেম্বর ২০২৫, ২১:৩৫
৩০ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৪
খালেদা জিয়ার মৃত্যুতে জিয়াউর রহমানের বাড়িতে শোকের ছায়া
৩০ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫
৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২
৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫
৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬
সম্পর্কিত
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
সর্বশেষ খবর
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ