খালেদা জিয়ার মৃত্যু: এভারকেয়ারের সামনে নেতাকর্মীদের বেদনাবিধুর প্রতিক্রিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫:০৯আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৩

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর খবরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভিড় বাড়ছে নেতাকর্মীদের। প্রতিক্রিয়া ব্যক্ত করে কান্নায় ভেঙে পড়েছেন অনেকে। হাসপাতালের সামনের দুই পাশের রাস্তা লোকে লোকারণ্য হয়ে গেছে। অনেকটা ছড়িয়ে গেছে এর বিস্তৃতি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরের পর সরেজমিন দেখা গেছে, ভিড় সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও দলীয় স্বেচ্ছাসেবকদের হিমশিম খেতে হচ্ছে। মানুষের চাপে উভয় পাশে যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে।

এভারকেয়ার হাসপাতালের সামনে কান্নায় ভেঙে পড়েন নেতাকর্মীরা (ছবি: নাসিরুল ইসলাম)

অনেকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিএনপির চেয়ারপারসনের ছবি প্রদর্শন করছেন। কেউ কেউ ডুকরে ডুকরে কেঁদে উঠছেন। অনেকে আহাজারি করছেন। এতে সৃষ্টি হয়েছে বেদনাবিধুর পরিবেশ। সাধারণ নেতাকর্মী ছাড়াও দলের নেতারাও হাসপাতালে ছুটে আসছেন।

এরই মধ্যে সেখানে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক ও আমার বাংলাদেশ পার্টি (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তারা বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছিলেন আপসহীনতার প্রতীক। অন্যায়ের কাছে তিনি কখনও মাথা নত করেননি। তারা তার জন্য দেশবাসীর দোয়া কামনা করেন। এছাড়াও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও দলীয় চেয়ারপারসনের জন্য কান্নায় ভেঙে পড়েন।

উত্তরা থেকে আহত যুবদল কর্মী আনিসুর রহমান আযাদ বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে। তাই মনটা ভালো নেই।

এভারকেয়ার হাসতাপালের সমানে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় (ছবি: নাসিরুল ইসলাম)

গাজীপুরের টঙ্গী থেকে আসা স্বেচ্ছাসেবক দলের কর্মী জামিল খান বলেন, রাজনীতির কঠিন সময়ে চলে গেলেন আমাদের অভিভাবক। মহান আল্লাহ তাকে জান্নাত দান করুন।

যাত্রাবাড়ী থেকে আসা মহিলা দলের ওয়ার্ড পর্যায়ের নেত্রী বিলকিস বেগম বলেন, আমাদের শেষ আশ্রয় ছিলেন বেগম জিয়া। তার মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।

এমন অসংখ্য নেতাকর্মীর উপস্থিতিতে শোকাবহ ও বেদনাবিধুর পরিবেশ সৃষ্টি হয়েছে এভারকেয়ারের সামনে।

/এমকে/আরকে/এমওএফ/
টাইমলাইন: চিরবিদায় খালেদা জিয়া
৩১ ডিসেম্বর ২০২৫, ২১:৩৫
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫:০৯
খালেদা জিয়ার মৃত্যু: এভারকেয়ারের সামনে নেতাকর্মীদের বেদনাবিধুর প্রতিক্রিয়া
৩০ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫
৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২
৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫
৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬
সম্পর্কিত
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
সর্বশেষ খবর
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ