খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সব ক্লাস-পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৪১আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৪১

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি তার মৃত্যুতে সব বিভাগের ক্লাস স্থগিত করেছে প্রশাসন। তবে বিভিন্ন বিভাগের চূড়ান্ত পরীক্ষা চলমান থাকবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন। তিনি বলেন, ‘আজ উপাচার্য ও সহ-উপাচার্যের সব বড় বৈঠক ও কার্যক্রম স্থগিত করা হয়েছে। রাষ্ট্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী সিদ্ধান্ত নেবো।’

এদিকে মঙ্গলবার সকালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানায় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এ শোকবার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, সহ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান ও সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার অসামান্য অবদান এবং সাহসিকতা জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। তিনি সত্য-ন্যায়ের সপক্ষে ও আধিপত্যবাদের বিরুদ্ধে সব সময় অবিচল ছিলেন।

শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, খালেদা জিয়া ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক ও জাতীয় ঐক্যের প্রতীক। তার সুদীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি অন্যায়ের সঙ্গে কখনো আপস করেননি। তিনি দেশপ্রেম, গণতন্ত্র ও এ দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপসহীন নেতৃত্ব দিয়ে এক অনন্য নজির স্থাপন করেছেন। অসময়ে তাঁর চলে যাওয়া দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হয়েছে।

উল্লেখ্য গত ২৩ নভেম্বর এমনই পর্যায়ে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এক মাসের কিছু বেশি সময় তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। এবার তিনি আর চিকিৎসায় সাড়া দিতে পারলেন না। ‘দেশনেত্রী’, ‘আপসহীন’ উপাধিতে ভূষিত খালেদা জিয়া চিরবিদায় নিলেন তার প্রিয় দেশবাসীর কাছ থেকে। মঙ্গলবার সকাল ৬টায় তিনি মারা যান।

/এফআর/
টাইমলাইন: চিরবিদায় খালেদা জিয়া
৩১ ডিসেম্বর ২০২৫, ২১:৩৫
৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৪১
খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সব ক্লাস-পরীক্ষা স্থগিত
৩০ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫
৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২
৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫
৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬
সম্পর্কিত
ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা কাশেম ৫ দিনের রিমান্ডে
১৭ বছর পর আরএমপিতে পুনঃস্থাপিত খালেদা জিয়ার নামফলক
সর্বশেষ খবর
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ