খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা টেলিফোনে খোঁজ নিয়েছেন: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২৫, ১০:০৬আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১১:২৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস টেলিফোনে খোঁজ নিয়েছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় এভারকেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া ভোর ৬টায় আমাদের ছেড়ে চলে গেছেন। এই শোক অপূরণীয়। এই জাতি তা পূরণ করতে পারবে না। তিনি সারা জীবন জনগণের জন্য, জনকল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে।

তিনি নেই সহকর্মী হিসেবে তা আমাদের মেনে নিতে কষ্ট হচ্ছে। তার মৃত্যুর খবরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস টেলিফোন করেছিলেন। সকাল ১০টায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক হবে। এতে সরকারের পক্ষ থেকে জানাজা বা রাষ্ট্রীয় মর্যাদার বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মির্জা ফখরুল জানান, দলীয় জানাজা ও দাফনের বিষয়ে পরবর্তী সময়ে স্থায়ী কমিটির বৈঠকের পর জানানো হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে চিকিৎসারত অবস্থায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের এই প্রয়াণে দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং একটি যুগের অবসান। গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তিনি ছিলেন দৃঢ় ও আপসহীন এক নেত্রী। এই রাজনীতিকের চলে যাওয়ায় রাজনীতির ময়দান হারালো এক শক্তিশালী ও প্রভাবশালী কণ্ঠস্বর।

/এমকে/আরকে/
টাইমলাইন: চিরবিদায় খালেদা জিয়া
৩১ ডিসেম্বর ২০২৫, ২১:৩৫
৩০ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫
৩০ ডিসেম্বর ২০২৫, ১০:০৬
খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা টেলিফোনে খোঁজ নিয়েছেন: মির্জা ফখরুল
৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২
৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫
৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬
সম্পর্কিত
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
সর্বশেষ খবর
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ