খালেদা জিয়ার জানাজা ঘিরে নীরব ঢাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২৫, ১৫:১২আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬:১২

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ ঘটেছে। বুধবার (৩১ ডিসেম্বর) তার জানাজাকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকার আশপাশে ব্যাপক লোক সমাগম হয়। তবে শহরের ব্যস্ততম প্রায় সব রাস্তাই ফাঁকা দেখা গেছে। নিত্যদিনের যানজটপূর্ণ সড়কগুলো আজ নীরব। কোথাও তেমন মানুষ নেই। সবাই যেন ছুটে গেছে মানিক মিয়া এভিনিউতে।

বুধবার দুপুরে রাজধানীর সদরঘাট থেকে গুলিস্তান, প্রেসক্লাব, শাহবাগের মতো ব্যস্ততম জায়গাকে জনমানবশূন্য দেখা গেছে। তবে কাওরান বাজার মোড়ে এসে জানাজা পড়তে আসা মানুষের ভিড় দেখা যায়।

ঢাকার রাস্তা ফাঁকা

রাস্তায় তেমন গাড়ি না থাকায় অনেকেই জানাজার উদ্দেশ্যে হেঁটেই সংসদ ভবন এলাকায় যাচ্ছেন। এমন কয়েকজন বাংলা ট্রিবিউনকে বলেন, বেগম খালেদা জিয়া আমাদের আবেগ ও সম্মানের শীর্ষে আছেন। তার জানাজায় অংশ নিতে পারলে মনে শান্তি পাবো। এ জন্য গাড়ি পাই বা না পাই হেঁটেই যাবো।

খালেদা জিয়ার জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে বুধবার দুপুর ২টা নাগাদ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ৩টা ৪ মিনিটে জানাজা শুরু হয়। জানাজা শেষে তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি সভা শেষে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

মানিক মিয়া অ্যাভিনিউতে লোকসমাগম

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন। মঙ্গলবার ভোর ৬টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত কালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

/এএসএ/আরকে/
টাইমলাইন: চিরবিদায় খালেদা জিয়া
৩১ ডিসেম্বর ২০২৫, ২১:৩৫
৩১ ডিসেম্বর ২০২৫, ১৫:১২
খালেদা জিয়ার জানাজা ঘিরে নীরব ঢাকা
৩০ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫
৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২
৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫
৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬
সম্পর্কিত
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা কাশেম ৫ দিনের রিমান্ডে
১৭ বছর পর আরএমপিতে পুনঃস্থাপিত খালেদা জিয়ার নামফলক
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা’ কাশেম কারাগারে
সর্বশেষ খবর
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ