জয়পুরহাটে এবি পার্টির দুই প্রার্থীর মনোনয়ন বাতিল

জয়পুরহাট প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৬, ১৫:৫০ আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ১৫:৫০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দুটি আসনে সাত জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি কাগজপত্রে ত্রুটি থাকায় এবি পার্টির দুই প্রার্থীসহ সাত জনের মনোনয়ন বাতিল করা হয়।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আল মামুন মিয়া বাছাই শেষে এ তথ্য জানান।

তিনি জানান, জয়পুরহাট-১ আসনে আট জন বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থী এবং জয়পুরহাট-২ আসনে ছয় জনসহ দুটি আসনে ১৪ জন মনোনয়নপত্র জমা দেন। শনিবার বাছাই শেষে জয়পুরহাট-১ আসনে বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধান,  জামায়াতে ইসলামীর ফজলুর রহমান সাঈদ, বাসদের মো. ওয়াজেদ পারভেজ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) তৌফিকা দেওয়ানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এ ছাড়া কাগজপত্রে ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা, জালাল উদ্দীন মণ্ডল, খেলাফতে মজলিসের প্রার্থী মাওলানা আনোয়ার হোসেন ও এবি পার্টির সুলতান মো. সামসুজ্জামানের মনোনয়ন বাতিল করা হয়।

জয়পুরহাট-২ আসনে বিএনপির প্রার্থী আব্দুল বারী, জামায়াতে ইসলামীর রাশেদুল আলম সবুজ, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। কাগজপত্রে ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী আব্বাস আলী, আমিনুল ইসলাম ও এবি পার্টির এস এ জাহিদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

/এএম/

/এফআর/
সম্পর্কিত
দিনে বিএনপি, রাতে গুপ্ত ষড়যন্ত্র করে সাতক্ষীরার চারটি আসনে বিএনপিকে হারানো হয়েছে: আইনমন্ত্রী
সরকারি গাছ কেটে আসলাম চৌধুরীর জন্য বিক্ষোভ, বিএনপির দুই কর্মী গ্রেফতার
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে নেতাকর্মীদের ক্ষোভ
সর্বশেষ খবর
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি