বাজার তদারকিতে বাধা ও ম্যাজিস্ট্রেটকে হুমকি, জড়িতদের গ্রেফতার দাবি

রাজশাহী প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪২

পবিত্র রমজান মাসে বাজার তদারকিতে যাওয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি ও মব সৃষ্টির চেষ্টার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনটির নেতারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নগরের সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ক্যাব রাজশাহীর সহসভাপতি মিজানুর রহমান।

মানববন্ধনে বক্তারা বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়া দীর্ঘদিনের সমস্যা। এ সময় নিম্ন ও মধ্যবিত্ত পরিবার সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে। বাজার মনিটরিং কেবল প্রশাসনিক কাজ নয়, এটি জনস্বার্থ রক্ষার দায়িত্ব। দায়িত্ব পালনে বাধা দেওয়া শাস্তিযোগ্য অপরাধ।

ক্যাবের রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন লিখিত বক্তব্যে বলেন, ‘রমজান মাসে পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারি মনিটরিং কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর প্রকাশ্যে হুমকি ও মব সৃষ্টির চেষ্টা আইনের শাসনের প্রতি চ্যালেঞ্জ। গত বুধবার রাজধানীর চকবাজার থানাধীন মৌলভীবাজার এলাকায় বাজার পরিস্থিতি তদারকিতে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মন্ডল। অভিযানে একটি প্রতিষ্ঠানের অনিয়মের প্রমাণ পেয়ে মেসার্স দেওয়ান ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় গত ১০ দিনে ছোলার দাম কেজিতে পাঁচ টাকা বাড়ার বিষয়টি সামনে আসে। সংশ্লিষ্ট ব্যবসায়ী ক্রয়মূল্য বেশি বলে দাবি করলেও কোনো ক্যাশ মেমো দেখাতে পারেননি।’

গোলাম মোস্তফা মামুন বলেন, ‘অভিযোগ আছে মোহাম্মদ আলী ভুট্টো নামের এক ব্যক্তি নিজেকে ব্যবসায়ী সমিতির সভাপতি পরিচয় দিয়ে ম্যাজিস্ট্রেটকে হুমকি দেন এবং অন্য ব্যবসায়ীদের ডেকে মব সৃষ্টির চেষ্টা করেন। দোকানপাট বন্ধের ঘোষণাও দেওয়া হয়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়া ব্যক্তিকে দ্রুত গ্রেফতারের দাবি করছি।’

মানববন্ধন থেকে কয়েক দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বাজার তদারকিমূলক অভিযানে সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা নিশ্চিত করা; অভিযানে বাধা, হুমকি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া; জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট দফতরের সমন্বয়ে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত জোরদার করা, ব্যবসায়ীদের আইন মেনে চলতে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানো এবং ঢাকায় সৃষ্ট ঘটনার পুনরাবৃত্তি রোধে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া।

মানববন্ধনে আরও বক্তব্য দেন ক্যাবের রাজশাহীর উপদেষ্টা লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আলম, সাংগঠনিক সম্পাদক সুভাষচন্দ্র হেমব্রম প্রমুখ। মানববন্ধন শেষে দুপুরে জেলা প্রশাসকের কাছে এ সংক্রান্ত একটি স্মারকলিপি দেওয়া হয়।

 

/এএম/ 
সম্পর্কিত
ভাইরাল ভিডিওটি অন্য ঘটনার, জানালো ভোক্তা অধিদফতর
রংপুরে চার খুন: সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
সর্বশেষ খবর
বার্সা-আর্সেনাল কোথাও যাওয়া হলো না, এবার আলভারেজকে নিয়ে সিমিওনের বার্তা
বার্সা-আর্সেনাল কোথাও যাওয়া হলো না, এবার আলভারেজকে নিয়ে সিমিওনের বার্তা
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল