সড়ক দুর্ঘটনায় রেলওয়ে স্টেশন মাস্টার নিহত

জয়পুরহাট প্রতিনিধি
০৫ এপ্রিল ২০১৬, ১৯:৩৬আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১৯:৩৬

জয়পুরহাট জয়পুরহাট-হিলি হাকিমপুর সড়কের পাঁচবিবি উপজেলার নওদা নামক স্থানে ভটভটির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশন মাস্টার আবু সুফিয়ান (৪০)নিহত হয়েছেন। তার বাড়ি পাঁচবিবি পৌর এলাকার টিএন্ডটিপাড়া মহল্লায়। মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে,আবু সুফিয়ান দিনাজপুর জেলার বিরামপুর রেলওয়ে স্টেশন মাস্টারের দায়িত্ব শেষ করে মোটরসাইকেল করে নিজ বাড়ি ফিরছিলেন। পথে জয়পুরহাট-হিলি হাকিমপুর সড়কের নওদা নামক স্থানে ভটভটির সঙ্গে তার ধাক্কা লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত সেখান থেকে সুফিয়ানকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেয়। সেখানে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, নিহত আবু সুফিয়ান দিনাজপুরের বিরামপুর রেলওয়েতে কর্মরত ছিলেন। এ ঘটনায় এখনও কোনও মামলা দায়ের হয়নি। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান