বগুড়া স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে আনতে দ্রুত কার্যক্রম শুরু হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

বগুড়া প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৬, ১৯:৫৪আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১৯:৫৪

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, ‘বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের মর্যাদা ফিরিয়ে দিতে দ্রুতই কার্যক্রম শুরু করা হবে। ক্রীড়াঙ্গনের বিকাশে ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ গড়ে তোলার অংশ হিসেবে প্রথম ধাপে বগুড়াসহ দেশের ১০টি স্থানে অগ্রাধিকার ভিত্তিতে আগামী জুন অর্থ বছরেই আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ গড়ে তোলার প্রক্রিয়া শুরু হবে।’

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়াম পরিদর্শনে এসে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামের উইকেট, গ্যালারি, ড্রেসিং রুমসহ সব স্থাপনা পরিদর্শন শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘দেশের প্রতিটি জেলায় একটি করে স্টেডিয়াম থাকার কথা থাকলেও রাজনৈতিক বৈষম্যে বগুড়াতে তা নেই। দ্রুত সময়ে শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হিসেবে গড়ে তুলতে যা যা করণীয় তা করার পাশাপাশি স্থানীয় ক্রীড়াঙ্গনের বিকাশে আলাদা স্টেডিয়াম নির্মাণ করা হবে।’

তিনি বলেন, ‘এ বছর বগুড়ায় মহিলা বিপিএলসহ বিপিএলের ম্যাচও হবে।’

প্রতিমন্ত্রীর বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়াম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, জেলা বিএনপি নেতা তাহাউদ্দিন নাইনসহ ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়াম পরিদর্শন শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের কর্মকর্তা ও বগুড়ার বিভিন্ন ক্রীড়া সংগঠকদের সঙ্গে মতবিনিময় করেন।

/এফআর/
সম্পর্কিত
ফেনীর সেই শিক্ষিকাকে মহিলা ক্রীড়া সংস্থায় কাজের প্রস্তাব
ফেনীর ভাইরাল সেই শিক্ষিকাকে ক্রীড়া প্রতিমন্ত্রীর ফোন, দিলেন কাজের প্রস্তাব
গুম-শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ আমিনুল হকের
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে